টাঙ্গাইলের মির্জাপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ মে) দুপুুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের ফিতা কেটে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি, কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, খাদ্য গুদামের উপ-পরিদর্শক মাসুদ হোসেন, ব্যবসায়ী নেতা আব্দূর জলিল, মান্নান সিদ্দিকী ও মোয়াজ্জেম সিদ্দিকী প্রমুখ।জানা যায়, এ বছর বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি ধরে ১ হাজার ৫২২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি অফিসের মাধ্যমে কৃষক বাছাই ও অনলাইনে আবেদন করে কৃষকরা সরকারিভাবে ধান বিক্রি করতে পারবে।উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকতা হুমায়ুন কবীর জানান, আমরা নানা কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনা। এবছর ফলন ভালো হয়েছে, দামও সন্তোষজনক। আশা করছি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নগরজুড়ে চোর আতঙ্ক, দিন-দুপুরে পত্রিকা অফিসের চুরি
নগরজুড়ে চোর আতঙ্ক, দিন-দুপুরে পত্রিকা অফিসের চুরি

গত এক মাস ধরে হঠাৎ করে বরিশাল নগরজুড়ে বেড়েছে চুরি। নানা কৌশলে চলমান চুরির ঘটনা যেন নিত্যদিনের হয়ে দাড়িয়েছে। চোর Read more

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নুরুল আবছার আটক
সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নুরুল আবছার আটক

আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য Read more

ভোলায় সিএনজি–পিকআপ মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত
ভোলায় সিএনজি–পিকআপ মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

ভোলার বোরহানউদ্দিনে সিএনজি - পিকআপ মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন মিয়া (৪১) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা Read more

খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা, সাবেক সংসদ সদস্য Read more

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা, অটোরিকশা চালক আটক
নেত্রকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা, অটোরিকশা চালক আটক

নেত্রকোনার আটপাড়ায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাসুম মিয়া (৪৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন