যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মোট ১৫০ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত পেয়েছে। রবিবার (১৯ অক্টোবর) ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।এএফপির প্রতিবেদনে বলা হয়, রোববার গাজায় আরও ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ফলে মোট ফেরত দেওয়া মরদেহের সংখ্যা বেড়ে ১৫০ জনে পৌঁছেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রত্যেক মৃত ইসরায়েলির মরদেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের।এর আগে, শুক্রবার রাতে হামাস আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেয়। যুদ্ধবিরতি শুরুর পর থেকে হামাস এখন পর্যন্ত ৯ জন ইসরায়েলি ও এক নেপালি শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করেছে। পরে শনিবার ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেয় ইসরায়েলি বাহিনী।একই দিন রাতে গাজা উপত্যকায় জিম্মি থাকা দুই ইসরায়েলিকে ফেরত দিয়েছে হামাস। তারা হলেন, ইসরায়েলি নাগরিক রোনেন এনজেল ও থাই কৃষি শ্রমিক সনথায়া ওআখারাসরি।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার ফেরত আসা কিছু মরদেহে ‌নির্যাতন, মারধর, হাতকড়া পরানো এবং চোখ বেঁধে রাখার আলামত পাওয়া গেছে।এর আগেও যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফেরত আসা কিছু মরদেহ নিয়ে একই ধরনের অভিযোগ করে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে ইসরায়েলি সেনাবাহিনী এসব অভিযোগকে ‌‌হামাসের মিথ্যা প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে।সূত্র: এএফপি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাদের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে: নাছির
আমাদের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসনে এখনও ছাত্রলীগের দোসর ও ফ্যাসিস্টরা রয়ে গেছে বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন Read more

ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান
ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান

দীর্ঘ ২৬ মাস ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত তৃতীয় শ্রেণির ছাত্র রাফসান। চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও গ্রামীণ Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত Read more

রাজবাড়ীতে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
রাজবাড়ীতে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রাজবাড়ীর পাংশায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জয় শেখ (১৫) নামে এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে Read more

যশোরে দোকান থেকে রাস্তায় ডেকে আ’লীগ নেতাকে হত্যা
যশোরে দোকান থেকে রাস্তায় ডেকে আ’লীগ নেতাকে হত্যা

যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে (৪৮) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার Read more

জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, মামলায় আসামি ৮৮ জন, গ্রেফতার ৭
জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, মামলায় আসামি ৮৮ জন, গ্রেফতার ৭

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। হাতবোমার বিস্ফোরণ, বাড়িঘর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন