লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই যুবকের।রবিবার (২৪ আগস্ট) বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেস নগর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত দুই জনের বাড়ি পার্শ্ববর্তী নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায়।হাতীবান্ধার বড়খাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানান, কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল ডাকঘর পাড়া এলাকার আরব আলীর পুত্র ফাইম হোসেন ও সৈয়দপুর উপজেলার খাদা মধুপুর পীর পুকুর এলাকার দুলাল হোসেনের পুত্র সবুজ আলীসহ ৩ জন মোটর সাইকেল যোগে হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে আসেন। ফেরার পথে মোকাদ্দেস নগর এলাকায় দুই মোটর সাইকেলের ধাক্কায় পড়ে গাছের সাথে ধাক্কা খায়।এ সময় ঘটনাস্থলে সবুজ ও ফাইম মারা যায়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুযোগ পেলে কালো সাপগুলো ছোবল মারবে: সারজিস
সুযোগ পেলে কালো সাপগুলো ছোবল মারবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন, Read more

বেপরোয়া গতির বাস খাদে, গাছের কারণে বেঁচে ফিরলো যাত্রীরা
বেপরোয়া গতির বাস খাদে, গাছের কারণে বেঁচে ফিরলো যাত্রীরা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গাছের কারণে রক্ষা পেয়েছে ঈগল পরিবহনের মিনিবাসে থাকা যাত্রীরা।বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ
মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের শ্রী শ্রী মা কালি র্দূগা মন্দরিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ Read more

নিরাপত্তা শঙ্কায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
নিরাপত্তা শঙ্কায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

নেপালে জেন জিদের বিক্ষোভ বাড়তে থাকায় নিরাপত্তা শঙ্কায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে Read more

বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক
বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহনের যাত্রীবেশে কৌশলে ল্যাগেজে ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানি চক্রের এক সদস্যকে বিপুল Read more

ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা
ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা

ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে মন্তব্য করেছেন অর্থ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন