ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রবিবার (১৯ অক্টোবর) দেশটির বিচার বিভাগ পরিচালিত সংবাদমাধ্যম মিজান নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ইরানের স্পর্শকাতর তথ্য ফাঁস করেছিলেন।দেশটির কওম প্রদেশের বিচার বিভাগের পরিচালক কাজেম মুসাভি জানান, শনিবার কওম প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি বলেন, ১৮ অক্টোবর ওই মোসাদ অ্যাজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।তিনি বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে মোহারেবা (সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতা) ও দুনিয়ায় দুর্নীতি বিস্তারের অভিযোগে সর্বোচ্চ সাজার আদেশ দিয়েছিলেন আদালত। পরে ওই ব্যক্তি সুপ্রিম কোর্টে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। তার আপিল খারিজ হয়ে যাওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।মুসাভি বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা শুরু করেন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন।তিনি আরও বলেন, দীর্ঘ তদন্ত, প্রমাণ সংগ্রহ ও অভিযুক্তের স্বীকারোক্তির পর তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে মোসাদের এক কর্মকর্তার সঙ্গে তথ্য আদানপ্রদান এবং গোপন নথি সরবরাহের প্রমাণও পাওয়া যায়।ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান গোপন সংঘাতে ইরান এর আগেও অনেক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই গুপ্তচরদের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততা ও দেশটিতে তাদের কার্যক্রমে সহায়তার অভিযোগ ছিল।সূত্র: রয়টার্স, তাসনিম নিউজ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৪০
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৪০

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সেখানে একদিনে নতুন করে আরও কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) গাজার Read more

৫৩ বছর পর আজ চন্দ্রাভিযানে যাচ্ছেন ৪ নভোচারী
৫৩ বছর পর আজ চন্দ্রাভিযানে যাচ্ছেন ৪ নভোচারী

দীর্ঘ ৫৩ বছর পর আজ চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন ৪ নভোচারী। ১৯৭২ সালের পর এটিই হবে মানুষের প্রথম Read more

উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের বীজতলা
উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের বীজতলা

কুড়িগ্রামের উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলার চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে Read more

৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ
৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদরাসা) এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে Read more

দুপুরের মধ্যে দেশের পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস
দুপুরের মধ্যে দেশের পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস

ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। Read more

সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত
সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত

টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার পাটজাগ সোনার বাংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন