দেশে সম্প্রতি  ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৮ অক্টোবর) দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ড এবং আজকের বিমানবন্দরের আগুনের ঘটনাকে জনগণ একই সূত্রে গাঁথা বলে মনে করছে। এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত। দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনো সক্রিয়, যারা গণঅভ্যুত্থানের সাফল্যকে ব্যর্থ করতে চাইছে।বিবৃতিতে শাহজালালের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি এ ঘটনাকে পরিকল্পিত দাবি করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।বিএনপি মহাসচিব বলেন, ছাত্র–জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেই ফ্যাসিস্টের দোসররা নানা ধরনের সহিংস কর্মকাণ্ড শুরু করেছে।তিনি অগ্নিনির্বাপক ব্যবস্থার ঘাটতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অগ্নিনির্বাপক যন্ত্রের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।পাশাপাশি আগুনের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল থেকে শুরু বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
আগামীকাল থেকে শুরু বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

আগামীকাল বুধবার (২৮ মে) থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে Read more

শায়েস্তাগঞ্জে যুবলীগ কর্মী সালাহ উদ্দিন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে যুবলীগ কর্মী সালাহ উদ্দিন গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়ন যুগ্ম-আহবায়ক ২নং ওয়ার্ডের দুইবারের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিলের ওপর হামলা মামলার প্রধান আসামি Read more

চকরিয়ায় কক্সবাজার-ঢাকাগামী রেলের বিরতির দাবি
চকরিয়ায় কক্সবাজার-ঢাকাগামী রেলের বিরতির দাবি

বাংলাদেশ রেলওয়ে সাবেক সরকারের সময়ে দোহাজারী-কক্সবাজার রেলপথ স্থাপন করে। কক্সবাজারের চকরিয়া রেলওয়ে স্টেশন ৬ উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মাতারবাড়ি কয়লা Read more

১২ হলের ফলাফলে আবিদ থেকে আড়াইগুণ বেশি ভোটে এগিয়ে সাদিক
১২ হলের ফলাফলে আবিদ থেকে আড়াইগুণ বেশি ভোটে এগিয়ে সাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলে ফলাফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. Read more

ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ শতাধিক। এতে করে অবরুদ্ধ Read more

ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন
ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন

ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ফিল্টার স্থাপন করেছেন ছাত্রদল নেতা দেওয়ান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন