ভারতের পর এবার আফগানিস্তান সীমান্তেও উত্তেজনায় পাকিস্তান। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। পাকিস্তানের এক বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছে বলে জানিয়েছে কাবুল।এই ঘটনার পর পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এসিবি জানায়, ‘পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলায় নিহত সাহসী ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানো হয়েছে।’আফগানিস্তানের এমন সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছেন, ‘পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে, তাদের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ হিসেবে দেখেছে। সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।’ব্যক্তিগত উদ্যোগে আফগানিস্তানের কিছু পরিবারের দায়িত্ব পালন প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘নিজের সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি। তবু খুব দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে।’তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ। সুতরাং আফগানিস্তান এমন কোনো দেশের হাতে যেন ব্যবহৃত না হয়, যে দেশ ইতিমধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে।’উল্লেখ্য, নভেম্বরের শেষ দিকে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজটি হওয়ার কথা ছিল। কিন্তু হামলার ঘটনার পর পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মব জাস্টিস বরদাশত করছে না সরকার: পরিবেশ উপদেষ্টা
মব জাস্টিস বরদাশত করছে না সরকার: পরিবেশ উপদেষ্টা

মব জাস্টিসের যেসব ঘটনা ঘটেছে তার সাথে সরকারের কোনও সম্পৃক্ততা নেই। মব জাস্টিস বরদাশত করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন  Read more

অপ্রয়োজনীয় টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের
অপ্রয়োজনীয় টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের

চিকিৎসার নামে অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে চিকিৎসকদের উদ্দেশে তিনি Read more

নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা করছে: হাবিব উন নবী খান সোহেল
নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা করছে: হাবিব উন নবী খান সোহেল

নির্বাচনকে নস্যাৎ করতে একটি দল নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, 'জান্নাতের Read more

নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন
নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার Read more

রাস্তা সংস্কারে অনিয়ম, সরিষাবাড়ীতে বিক্ষোভে ফুঁসে উঠলো এলাকাবাসী
রাস্তা সংস্কারে অনিয়ম, সরিষাবাড়ীতে বিক্ষোভে ফুঁসে উঠলো এলাকাবাসী

জামালপুরের সরিষাবাড়ীতে প্রায় ৩ কি.মি. কাঁচা রাস্তার মধ্যে অর্ধেক রাস্তায় মাটি কেটে পুরো বিল উত্তোলনের অভিযোগ ও বাকী রাস্তা সংস্কারের Read more

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন