ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা এই দেশের অর্থনীতি ব্যবস্থা ভেঙে দিয়েছেন। আমরা তিস্তার পানি পাইনি, দেশের শত শত কিলোমিটার মরুভূমি হয়ে গেছে। হাসিনা প্রতিবছর ভারতের সঙ্গে চুক্তি করতেন, ভারতের যা লাগতো তা দিয়ে দিতেন। কিন্তু আমাদেরগুলো পেন্ডিং রাখতেন। এভাবে তিনি আমাদের দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছেন।শনিবার (২৫ অক্টোবর) বিকালে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, হাসিনা ক্ষমতায় থাকতে প্রত্যেক বছর দেশে মন্দির-প্রতিমা ভাঙার খবর পাওয়া যেত। বর্তমানে দেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তবুও এ বছর দুর্গাপূজায় সারাদেশে কোনো মন্দির-প্রতিমা ভাঙচুর হয়নি। তিনি আরও বলেন, আসলে শেখ হাসিনা নিজেই তার মুসলমান সমর্থকদের দিয়ে মন্দির-প্রতিমা ভেঙে ভারতসহ সারা বিশ্বকে বোঝাতেন—’আওয়ামী লীগ সরকার থাকার পরেও মন্দির-প্রতিমা ভাঙচুর হয়। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না, দেশে আর কোনো মন্দির ভাঙচুর হবে না।’ এটা তার একটা নাটক ছিল।খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আমি দল থেকে নির্বাচন করার নির্দেশপ্রাপ্ত হয়েছি। আমি দলের প্রার্থী হলেও নির্বাচিত হলে আমার কর্মকাণ্ডে কোনো দলীয় প্রভাব থাকবে না। আমি আপামর মানুষের হয়ে কাজ করতে চাই।এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মইনুল হক কচি, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তারেকুজ্জামান টিটো ও পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরকীয়া নিয়ে মনোমালিন্য, গৃহবধূর আত্মহত্যা
পরকীয়া নিয়ে মনোমালিন্য, গৃহবধূর আত্মহত্যা

যশোরে পরকীয়া নিয়ে স্বামীর সাথে মনোমালিন্যে চুমকি বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শহরতলী ধর্মতলা হ্যাচারি Read more

গৌরনদীতে ভ্যানচালক হত্যার প্রতিবাদে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ
গৌরনদীতে ভ্যানচালক হত্যার প্রতিবাদে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

গৌরনদীতে রাতের আঁধারে এক ভ্যানচালককে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) Read more

ফের বাড়ল স্বর্ণের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। টানা ৭ দফা কমানোর পর এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।শনিবার Read more

নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু
নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু

নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স (আত্মবিশ্বাস) থাকে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (০৯ এপ্রিল) Read more

রাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা করছেন ৩০৬ জন
রাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা করছেন ৩০৬ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর Read more

অন্যের বউকে ভাগিয়ে বিয়ে, যুবককে কুপিয়ে হত্যা
অন্যের বউকে ভাগিয়ে বিয়ে, যুবককে কুপিয়ে হত্যা

যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ায় আশরাফুল ইসলাম বিপুল (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ জুলাই) রাতে জনসম্মুখে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন