বৃষ্টি পড়লেই বদলে যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসের চিরচেনা চেহারা। পাঠশালার পরিচিত উঠোনটা হঠাৎ করে পরিণত হয় কাব্যের ক্যানভাসে। দেয়াল বেয়ে নেমে আসে পানির সরু রেখা, জানালার পাশে জমে থাকা ফোঁটাগুলো হয়ে ওঠে মুগ্ধতার আয়না। চারপাশে ছড়িয়ে পড়ে এক ধরনের নিঃশব্দ আনন্দ।লালচে ভবনের পাশ ঘেঁষে ঝুলে থাকা বাগানবিলাস ফুলগুলো বৃষ্টিতে ভিজে আরও রঙিন আরও জীবন্ত। গাছের পাতায় জমে থাকা জলকণা আলো ছুঁয়ে ঝলমল করে ওঠে। পেছনে মাথা তুলে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ যেন অভিভাবকের মতো পাহারা দিচ্ছে পুরো ক্যাম্পাসকে।বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরনো লাল ভবনটি বৃষ্টিতে ভিজে নস্টালজিয়ার ছবিতে পরিণত হয়, পাশেই দাঁড়িয়ে থাকা সাদা ভবনটি যেন ঠাণ্ডা শান্তির প্রতীক হয়ে ওঠে। আর নতুন ভবনের দেয়ালে গড়িয়ে পড়া পানির রেখাগুলো যেন ভবিষ্যতের স্বপ্ন আঁকে—অদেখা কোনো পথের পূর্বাভাস।এই সময়টাতে ক্লাসরুমের জানালা হয়ে ওঠে সবচেয়ে পছন্দের জায়গা। কেউ ঠেস দিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকে, কারও চোখে তখন পড়া নয়, বরং প্রকৃতির এক চুপচাপ অধ্যায়। আর কেউ কেউ বৃষ্টির শব্দে হারিয়ে ফেলে মনের কোলাহল।দেখা যায়, কেউ ছাতা হাতে ধীরে হাঁটছেন আবার কেউ ছাতা ছাড়াই ভিজে যাচ্ছেন স্বতঃস্ফূর্ত আনন্দে। বৃষ্টির দিনে ক্লাস বাতিল হলে করিডোরে নামে আড্ডার জোয়ার। কফির কাপে ধোঁয়া ওঠে, আর কথায় মিশে যায় পুরোনো গান, নতুন গল্প আর সাময়িক আনন্দের খেলা।ইংরেজি বিভাগের শিক্ষার্থী শ্রেয়া বলেন, “বৃষ্টির দিনে এই ক্যাম্পাসটাকে দেখে মনে হয় কোনো কবির হাতে আঁকা জলরঙের ছবি। নতুন ভবনের পাশ দিয়ে যখন হেঁটে যাই, ভেজা দেয়ালের গন্ধটা আমার প্রিয় হয়ে গেছে। আবার সাদা ভবনের সামনে বৃষ্টিতে দাঁড়ানোটা একধরনের অভ্যাস হয়ে গেছে। মন খারাপ থাকলেও ভালো লাগে।”ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইমাম হাসান বলেন, “বৃষ্টির দিনে এই ক্যাম্পাসটা সিনেমার মতো লাগে—আলো কম, শব্দ কম কিন্তু অনুভব অনেক। বৃষ্টি মানেই ক্লাস বাতিল আর গরম চা। ক্যানটিনে বসে গল্প জমানোর এটাই তো আসল সময়।”বৃষ্টির পর ক্যাম্পাসের প্রতিটি গাছ, ঘাস, করিডোর আর সিঁড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। একেকটা জলকণা যেন বলে—এই জীবন এতটাই সুন্দর, যদি থেমে দাঁড়িয়ে একটুখানি ভিজে নেয়া যায়।বৃষ্টির দিনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকে না—এটা হয়ে ওঠে শিক্ষার্থীদের নিজস্ব ছোট্ট পৃথিবী। যেখানে শ্রেণিকক্ষের বাইরে থাকে খোলা আকাশ, পরীক্ষার বাইরে আবেগ আর পাঠ্যবইয়ের বাইরে লেখা হয় জীবনের সবচেয়ে সুন্দর কবিতা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় নতুন করে ইসরাইলি হামলায় প্রাণ গেল ৬৩ ফিলিস্তিনির
গাজায় নতুন করে ইসরাইলি হামলায় প্রাণ গেল ৬৩ ফিলিস্তিনির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে অন্তত ৬৩ Read more

গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা
গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছে।বুধবার (২৫ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো Read more

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকার রাজস্ব জালিয়াতি!
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকার রাজস্ব জালিয়াতি!

চট্টগ্রাম নগরীতে উদ্ঘাটিত হয়েছে এক ভয়ংকর ও পরিকল্পিত কর–জালিয়াতির কেলেঙ্কারি।  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের এক এসেসমেন্টে ‘ইছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ Read more

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে: যুক্তরাষ্ট্র
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক কমিশন (ইউএসসিআইআরএফ)। এ নিয়ে সংস্থাটি গত সোমবার Read more

হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা
হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলে জিম্মিদের পরিবারগুলোর মধ্যে আনন্দের জোয়ার বইছে। Read more

ভালুকায় ঘুষ কেলেঙ্কারিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবি
ভালুকায় ঘুষ কেলেঙ্কারিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. আব্দুল মতিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন