বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় ‘জুলাই সনদ, ২০২৫’ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে এই আমন্ত্রণ পত্র পৌঁছে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাত থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন হাসপাতালে বসে তিনি আমন্ত্রণ পত্র পড়েন। তার সঙ্গে ছিলেন ড. বদিউল আলম মজুমদার, মনির হায়দার এবং তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় কমিশনের নেতারা বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানাবেন।তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের প্রতিনিধিদল বিএনপি নেতাদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করতে পারেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্যসেবায় ইতিহাস গড়ে এআই সেবার উদ্বোধন করল ল্যাবএইড
স্বাস্থ্যসেবায় ইতিহাস গড়ে এআই সেবার উদ্বোধন করল ল্যাবএইড

দেশের স্বাস্থ্যখাতে পরিবর্তন আনার লক্ষ্যে যাত্রা শুরু করেছে  ল্যাবএইড গ্রুপের নতুন কনসার্ন ‘ল্যাবএইড এআই’। এই উদ্যোগের মাধ্যমে দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স Read more

বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি
বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল Read more

পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

৬ ঘণ্টার বেশি সময় সচিবালয়ে অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা Read more

বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে
বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে

বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। চলতি মাসেই ঢাকায় পা রাখার কথা রয়েছে সালমান আগার নেতৃত্বাধীন দলের। তবে Read more

ইরানের বিজয়ের কথা শুনেই রেজা পাহলভি হাসপাতালে
ইরানের বিজয়ের কথা শুনেই রেজা পাহলভি হাসপাতালে

অভূতপূর্ব এক ছবি-তেহরানের ইনকিলাব স্কয়ার। বারো দিন শেষে যুদ্ধবিরতির পর ইরানিদের উচ্ছাস-আনন্দগাথা, শোকগাথা প্রকাশের মিলনমেলার সাক্ষী হলো তেহরানের প্রাণকেন্দ্রে থাকা Read more

সারা জীবন চাকরি করেও বেতন পাননি মাদ্রাসার সুপার
সারা জীবন চাকরি করেও বেতন পাননি মাদ্রাসার সুপার

নন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ২৮ বছর সুপার পদে চাকরি করেও এমপিওভুক্তির আলোর মুখ দেখেনি দারুস সালাম মাদ্রাসাটি। দারুস সালাম মাদ্রাসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন