ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিচ্ছে, এটি তারই অংশ বলেও জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।ট্রাম্প সাংবাদিকদের বলেন, মোদি তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত খুব শিগগিরই রুশ তেল কেনা বন্ধ করবে। তিনি এটিকে “বড় সিদ্ধান্ত” বলেও উল্লেখ করেন। যদিও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।মার্কিন প্রেসিডেন্ট বরাবরই ভারতের রুশ তেল কেনাকে বাণিজ্যিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু নয়াদিল্লি তা মানতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। যার ফলে দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক সময়ে কিছুটা টানাপোড়েন দেখা দেয়।রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি পণ্য হচ্ছে তেল ও গ্যাস। আর এর প্রধান ক্রেতা হচ্ছে চীন, ভারত ও তুরস্ক। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এখন আমাকে চীনকেও একই কাজ করাতে হবে।”মূলত ট্রাম্প প্রশাসন বেইজিংসহ আরও কয়েকটি বাণিজ্যিক অংশীদারকেও রুশ তেল কেনা বন্ধ করতে চাপ দিয়ে যাচ্ছে, যাতে মস্কোর জ্বালানি খাত থেকে যুদ্ধের অর্থায়ন বন্ধ করা যায়। তবে ট্রাম্প স্বীকার করেন, ভারত হঠাৎ করে রুশ তেল কেনা বন্ধ করতে পারবে না। তার ভাষায়, “এটা কিছুটা সময়সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু খুব দ্রুতই শেষ হবে।”এদিকে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। গত আগস্ট থেকে কার্যকর হওয়া মার্কিন এই শুল্ক হার সারা বিশ্বের সর্বোচ্চ শুল্কগুলোর মধ্যে একটি।তবে মোদি তার অবস্থানে অটল থেকেছেন। তার দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ অবস্থানে আছে, যদিও মস্কোর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ভারতের।বিবিসি বলছে, ভারতের অর্থনীতি টিকিয়ে রাখতে রুশ তেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নয়াদিল্লি দীর্ঘদিন ধরে সস্তায় রুশ তেল কিনে আসছে। এছাড়া রুশ তেল নিয়ে এই বিরোধ ট্রাম্প ও মোদির সম্পর্কেও প্রভাব ফেলেছে। যদিও বুধবার ট্রাম্প আবারও মোদির প্রশংসা করে বলেন, “তিনি একজন মহান মানুষ।”এর আগে গত সপ্তাহে মোদি জানিয়েছিলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং তারা “দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনায় হওয়া অগ্রগতি পর্যালোচনা করেছেন”।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় হতাহতের কোন খবর নেই: পেন্টাগন
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় হতাহতের কোন খবর নেই: পেন্টাগন

কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলায় হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছেন দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, Read more

অন্তর্বর্তী সরকারের এক বছরে ১৬১৫টি বিক্ষোভ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ১৬১৫টি বিক্ষোভ

দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিকদের একের পর এক দাবি ও আন্দোলনের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, প্রতিদিন গড়ে চারটি Read more

হিটলারের প্রশংসা করায় বিতর্কে মাস্কের এআই চ্যাটবট
হিটলারের প্রশংসা করায় বিতর্কে মাস্কের এআই চ্যাটবট

ইলন মাস্কের কোম্পানি এক্সএআই-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক আবারও সমালোচনার মুখে পড়েছে। এবারের অভিযোগ, এই চ্যাটবট ইহুদিবিদ্বেষী বক্তব্য, ষড়যন্ত্র Read more

ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন
ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রিক কম্পানি Read more

বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি
বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি

টানা বৃষ্টিতে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে কোটি কোটি টাকার পণ্য পানিতে ডুবে নষ্ট হওয়ার পর এবার নড়েচড়ে বসেছে বন্দর Read more

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব
ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। ওভারব্রিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন