ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য বুধবার (২১ মে) দিন ঠিক করেছেন হাইকোর্ট। এদিন দুপুর সাড়ে ১২টায় এই বিষয়ে শুনানি ও আদেশ হবে।মঙ্গলবার (২০ মে) এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের ওপর হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেছেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহযোগিতা করেছেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানির জন্য আজকের (কজলিস্টে) কার্যতালিকায় ছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা ঠেকাতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।শুক্রবার (২০ মার্চ) Read more

প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!
প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!

ফেসবুকের পরিচয় থেকে শুরু হওয়া প্রেম ও গোপন বিয়ের কারণে জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়ে প্রবেশ করেছেন পারভেজ হোসেন (৩০)। শ্বশুর-শাশুড়ির Read more

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘পুরস্কার নয়, অধিকার’: জাতিসংঘ মহাসচিব
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘পুরস্কার নয়, অধিকার’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ‘জরুরি, সুনির্দিষ্ট, অপরিবর্তনীয় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে Read more

‘কাউকে গ্রেফতার করতে বাধ্যতামূলক পরিচয়পত্র দেখাতে হবে’
‘কাউকে গ্রেফতার করতে বাধ্যতামূলক পরিচয়পত্র দেখাতে হবে’

আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি। এ সংশোধনের পর কাউকে গ্রেফতার করতে হলে পুলিশ বা সংস্থার ক্লিয়ার পরিচয় দিতে হবে। Read more

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটায় জরিমানা
ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটায় জরিমানা

ঢাকার ধামরাইয়ে বিনা অনুমতিতে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে অভিযান চালিয়ে স্টার ব্রিকসের মালিক মো. হামিদ আলীকে ৫০ হাজার Read more

মাভাবিপ্রবির ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সম্পাদক জামিরুল
মাভাবিপ্রবির ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সম্পাদক জামিরুল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ক্রিমিনোলজি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন