ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব কুরাইনা চালা গ্রামে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি গরুসহ ঘরে থাকা সব আসবাবপত্র, চাল-ডাল ও নগদ অর্থ আগুনে পুড়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত প্রায় ৮টা ৩০ মিনিটের দিকে রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি পেট্রোল দিয়ে কোপা বাতি জ্বালান। কিছুক্ষণ পর কোপা বাতিটি হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের ভেতরের সবকিছুই পুড়ে যায়।ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, ‘সবকিছু হারিয়ে আমি এখন নিঃস্ব। ঘর, কাপড়, চাল-ডাল, কিছুই রইল না। শুধু পোড়া ছাই।’ভালুকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোপা বাতির বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মিষ্টির দোকানকে জরিমানা
কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মিষ্টির দোকানকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাদ্য নিরাপত্তা আইনে তিনটি মিষ্টির দোকানকে মোট ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা Read more

প্রশান্ত মহাসাগরে ৩ জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮
প্রশান্ত মহাসাগরে ৩ জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮

পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েক দিনের Read more

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ Read more

এবার ভিসা ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, নতুন চাপে ভারত
এবার ভিসা ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, নতুন চাপে ভারত

অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতে ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ফের ভারতকে বড় ধাক্কা দিতে Read more

যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ
যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ

যশোরে হাত-পা বেঁধে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার রামনগরে এ ঘটনা ঘটে। স্বামীর সাথে ঘর ভাড়া করতে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন