জুলাই জাতীয় সনদে সই করবে না বলে জানিয়েছে বামপন্থী চারটি রাজনৈতিক দল। বুধবার (১৫ অক্টোবর) দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই সনদের সংবিধানের চার মূলনীতি উল্লেখ করা হয়নি এবং আরও কয়েকটি কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)।অন্যদিকে গণফোরাম হুঁশিয়ারি দিয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে—এটি নিশ্চিত করা না হলে তারা স্বাক্ষর করবে না।রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আগামীকালের মধ্যে যদি আমাদের এই অবস্থান প্রতিফলিত করে জুলাই সনদে সংশোধন আনা না হয়, তাহলে আমরা এতে স্বাক্ষর করব না।বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘জুলাই সনদের পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস প্রতিফলিত হয়নি, তাই আমরা এতে স্বাক্ষর করব না।’তিনি আরও বলেন, ‘জুলাই সনদের ৮৪ দফা সুপারিশের মধ্যে চারটি বাম দলের ভিন্নমত বা নোট অব ডিসেন্টের ব্যাখ্যাগুলোও অন্তর্ভুক্ত করা হয়নি।’বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘আমরা কয়েকটি অঙ্গীকারের বিরোধিতা করেছি, যার মধ্যে একটি হলো—জুলাই সনদকে কোনো আদালতে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই কারণেও আমরা এতে স্বাক্ষর করব না।’সূত্র : ডেইলি স্টার।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। হাড়কাঁপানো শীতে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে Read more

জয়পুরহাটে ৩৪ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা
জয়পুরহাটে ৩৪ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জয়পুরহাটের কালাই উপজেলায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর ঋণ কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষক সমাজে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। Read more

মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ডের বিপক্ষে জয় ইন্টার মিয়ামির
মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ডের বিপক্ষে জয় ইন্টার মিয়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে গিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মিয়ামির Read more

স্কুল খুলতে নিজের বাংলো ভাড়া দিলেন সারা আলি খান
স্কুল খুলতে নিজের বাংলো ভাড়া দিলেন সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খান তার সাধারণ জীবনযাপন ও আধ্যাত্মিক চিন্তাধারার জন্য বরাবরই ভক্তদের পছন্দের তালিকায় থাকেন। এবার নিজের সম্পত্তিকে Read more

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮১
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন