নড়াইল সদর উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।রবিবার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া দুই শিশু হলো আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫)। তারা ওই গ্রামের ইকরামুল মোল্যার সন্তান।পরিবার ও এলাকাবাসী জানান, শিশু দু’টির মা রোকাইয়া বেগম বাড়ির পাশের একটি পুকুর পাড়ে পাটের আঁশ বের করার কাজ করছিলেন। আর দুই ভাইবোন সেখানে খেলা করছিল। শিশুর বাবা ইকরামুল মেয়ে আমেনা ও ছেলে নাফিসকে বাড়িতে যেতে বলে বাজারে চলে যান। কিন্তু তারা বাড়িতে না গিয়ে পুকুরের পানিতে গোসল করতে নামে। তাদের মা রোকাইয়া বেগম বিষয়টি টের পাননি। দীর্ঘ সময় সন্তানদের পুকুর পাড়ে না দেখে মা রোকাইয়া সন্তানদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারসহ গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে গোসলের পরেও অপরিষ্কার বিছানায় ঘুম লাভজনক নয়
রাতে গোসলের পরেও অপরিষ্কার বিছানায় ঘুম লাভজনক নয়

গোসল করলে মানুষের শরীর পরিচ্ছন্ন হয়। আলাদা একটা আবেশ ও চঞ্চলতা কাজ করে। শরীর ও মন চাঙ্গা হয়ে ওঠে। ফলে Read more

রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহার Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩৮২
সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩৮২

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) পুলিশ সদর Read more

মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর
মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়
ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়

ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (২ মে) রাত ১টা পর্যন্ত দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন