নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় সোহেল (৩৬) নামে এক প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।নিহত সোহেল গাজীপুর জেলার কাপাসিয়া থানার মৃত কাজী জিয়ারতউল্লার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দসহ চালক ও হেলপারকে আটক করেছে র‍্যাব-১১। আটককৃতরা হলেন- রাজশাহীর পুঠিয়া থানার মাহাতাব শেখের ছেলে মাহাবুর শেখ ও ফজলু মিয়ার ছেলে মেহেদী হাসান (১৯)।স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে বিদেশ থেকে দেশে ফেরেন সোহেল। ১২ জুলাই রাতে তিনি নিজের মোটরসাইকেল চালিয়ে শ্বশুরবাড়ি আশুগঞ্জ থেকে ঢাকার রায়েরবাগ যাচ্ছিলেন। পথিমধ্যে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সোহেল রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই র‍্যাব-১১ এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শিমরাইল ক্যাম্প হাইওয়ে থানা পুলিশকে জানায় এবং ঘাতকদের ধরতে অভিযান শুরু করে।রাত ১১ দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে র‍্যাব-১১। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
ভালুকায় মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে একই পরিবারের মা ও তার Read more

কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকাল চারটায় কুয়াকাটা পৌরসভার ২ নম্বর Read more

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি Read more

১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি।আজ রবিবার (২ Read more

ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘কিকো’, আঘাত হানবে যেখানে
ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘কিকো’, আঘাত হানবে যেখানে

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ অঞ্চলের দিকে ধেয়ে আসছে ভয়ংকর ঝড় কিকো। শনিবার (০৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, হারিকেনটি গতিপথ পরিবর্তন Read more

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন। রবিবার (৬ এপ্রিল) সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন