নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্যসংখ্যক ভোট অর্জন করেছিলেন।নেত্রকোনা-৪ আসনে এবার মোট তিনজন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাহমিনা জামান শ্রাবণী ছাড়া অন্য দুই নারী প্রার্থী হলেন সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। যাচাই-বাছাইয়ে সিপিবির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়েছে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে।এছাড়া জেলায় ৫ টি আসনে জমা দেয়া ৩০ জনের মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল ও ছয়জনের মনোনয়ন আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।এছাড়া বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন বৈধ ঘোষণা করে।অন্যদিকে নেত্রকোনা-১ আসনে সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো. বেলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান ডিপ্টি। নেত্রকোনা-২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহিম। নেত্রকোনা- ৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পাটির চম্পা রানী ও নেত্রকোনা-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদের মনোনয়ন বাতিল বাতিল করেছে কমিশন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ
সাবেক ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ফিল্ড সুপারভাইজার মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও যাকাত ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ Read more

দেবীগঞ্জে বিএনপি নেতার স্বদলবলে জামায়াতে যোগদান
দেবীগঞ্জে বিএনপি নেতার স্বদলবলে জামায়াতে যোগদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হয়েছেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়া।রবিবার Read more

গোপালগঞ্জে কারফিউ বাড়ল
গোপালগঞ্জে কারফিউ বাড়ল

গোপালগঞ্জে শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক Read more

চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল
চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল

আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৮ই Read more

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের মনোনয়ন Read more

মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে
মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, বড় মাপের আইনজীবীও ছিলেন। ভারতের অন্যতম সফল ও বিত্তশালী আইনজীবীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন