যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাবদা মাছের রপ্তানি বেড়েছে। তবে এর বিপরীতে সে দেশ থেকে কার্প ও সামুদ্রিক মাছের আমদানি কমেছে। এদিকে রপ্তানি বাড়লেও পাবদা মাছের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয় মাছচাষিরা বিপাকে পড়েছেন।স্থানীয় মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মোট ১ কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৬৯০ কেজি মাছ ভারতে রপ্তানি হয়েছে। এর রপ্তানি মূল্য ছিল ৩ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৯৭৫ মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে পাবদা মাছ, যা মোট রপ্তানির ৮৮ শতাংশ। সার্বিক মাছ রপ্তানিতে ইলিশের অংশ ছিল প্রায় ৪ শতাংশ। এই ৪ শতাংশ শুধু মাত্র দুর্গা পূজার উপহার হিসেবে।এর আগের ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৮২ লাখ ৯২ হাজার ৫৫০ কেজি মাছ, যার মূল্য ২ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭৫ ডলার। সেবারও রপ্তানির বড় অংশ ছিল পাবদা মাছ।অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে মাছ আমদানি হয়েছে ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৭০২ কেজি। এর আমদানি মূল্য ৭৬ লাখ ৬৩ হাজার ৬৯০ ডলার। আগের ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছিল প্রায় দ্বিগুণের বেশি মাছ, যা পরিমাণে ৩ কোটি ৫৪ লাখ ৬ হাজার ৮৮২ কেজি। ওই মাছের আমদানি মূল্য ছিল ১ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৩৫০ ডলার। মাছের রপ্তানি বাড়লেও উৎপাদন খরচ নিয়ে মাছচাষিরা চাপের মুখে রয়েছেন।বেনাপোলের সততা ফিস কোম্পানীর মালিক রেজাউল ইসলাম খোকন জানান, তিনি ৪০ একর জলাশয়ে বিভিন্ন ধরনের সাদা মাছের চাষ করেন। এর মধ্যে পাবদা, তেলাপিয়া ও রুই জাতের মাছই বেশি। তিনি বলেন, মাছের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। মাছের খাদ্য, বিদ্যুৎ ও শ্রমের খরচ বেড়েছে। এখন ২ কেজি আকারের রুই মাছ উৎপাদন করতে কেজিতে খরচ পড়ে ২৭০ থেকে ২৮০ টাকা। ফলে মুনাফা নেমে এসেছে ১০ শতাংশে, যা আগে ৩০ শতাংশের মতো ছিল। বেশি বিনিয়োগে কম মুনাফা হওয়ায় চিন্তায় আছি।তিনি আরো বলেন, আমি সরাসরি মাছ রপ্তানি করি। আমার নিজের ঘের থেকে পাবদা মাছই বেশি ভারতে রপ্তানি করে থাকি।মাছচাষি ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, যশোর জেলার ঝিকরগাছা, মনিরামপুর, শার্শাসহ বিভিন্ন উপজেলায় পাবদা মাছের উৎপাদন বেড়েছে। বড় কারণ হলো, প্রতিবেশী ভারতে এই মাছের চাহিদা বাড়ছে। সে কারণে চাষিরা রুই, কাতলা ও পাঙাশের চাষ কিছুটা কমিয়ে পাবদা চাষে ঝুঁকছেন।ভারতে মাছ রপ্তানিকারক শার্শার বাগআঁচড়ার জনতা ফিসের সত্বাধীকারী ও মাছের বড় আমদানি-রপ্তানিকারক আব্দুল কুদ্দুস বলেন, আমি সব ধরনের মাছ রপ্তানি করি, তবে সবচেয়ে বেশি হয় পাবদা। বছরে ১০০ কোটি টাকার বেশি পাবদা মাছ রপ্তানি করি। কেজিতে ১৫ থেকে ১৬টা হয়, এমন পাবদার চাহিদা বেশি ভারতে। সেই সাথে রুই, কাতলা ও সামুদ্রিক মাছ ভারত থেকে আমদানি করে থাকি। তবে আগের চেয়ে আমদানি কিছুটা কম।রপ্তানি বৃদ্ধি ও আমদানি কমে যাওয়ার কারণ জানতে চাইলে মৎস্য বিভাগের বেনাপোল স্থলবন্দরের কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা বলেন, ভারতে বাংলাদেশি পাবদা মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন উপজেলায় এটির উৎপাদন বেড়েছে। এর মধ্যে যশোর অঞ্চল মাছ উৎপাদনে উদ্বৃত্ত। তাই স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এমনকি আখাউড়া সীমান্ত দিয়েও ভারতে যায়। মনে হচ্ছে, উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আমদানির চাপ কমেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত
২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এ থেকে জানা গেছে, আগামী বছরের Read more

আজ ০৭ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৭ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট
বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২-এ বিশেষভাবে এ-১ সিট বরাদ্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় (লন্ডন Read more

ঈশ্বরদীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ১ হাজার কৃষক
ঈশ্বরদীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ১ হাজার কৃষক

পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ, মুগ, তিল Read more

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় অটোরিকশায় থাকা আপন দুই ভাইসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১০ মে) সকাল ১০টার Read more

নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের সমাবেশ
নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের সমাবেশ

নির্যাতন ও গণহত্যা থেকে রক্ষা পেতে মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে বিশ্ব দরবারে ঐক্যমতের আহ্বান জানিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন