হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার চান্দপুর চা বাগান এলাকার একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার রামগঙ্গা গ্রামের সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)। তিনজনই ঘনিষ্ঠ আত্মীয় এবং একই পরিবারের সদস্য।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সঙ্গে তারা চান্দপুর চা বাগান এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসে। দুপুরের দিকে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাদের দেখা না পেয়ে পরিবার ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পাশের একটি জলাশয়ে তিন শিশুর মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তারা পানিতে পড়ে ডুবে মারা গেছে। মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’অপ্রত্যাশিত এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আহাজারিতে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। বিয়ের উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে, মাতমে ভরে উঠেছে পুরো গ্রাম।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি বিএনপি নেতার
ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি বিএনপি নেতার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখলে হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন মিজানুর রহমান মজনু নামের Read more

আ. লীগের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আসামী জামায়াত ও নির্দলীয়রা!
আ. লীগের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আসামী জামায়াত ও নির্দলীয়রা!

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াত সমর্থক ও নির্দলীয় ব্যক্তিদেরও আসামি করায় Read more

নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল Read more

টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ
টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিন টানা রিমান্ডের শেষে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন চকরিয়া সিনিয়র Read more

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন Read more

যশোর হৈবতপুরে সিন্ডিকেটে চোরাই তেলের ব্যবসা
যশোর হৈবতপুরে সিন্ডিকেটে চোরাই তেলের ব্যবসা

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বারীনগর সাতমাইল এলাকায় মহাসড়কের পাশে একাধিক চোরাই তেলের দোকান বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। চোরাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন