আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ২৫৩ আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছিল। তখন জোটে থাকা ইসলামী আন্দোলনের অবস্থান নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত না থাকায় বাকি ৪৭ আসন নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই জোটে ইসলামী আন্দোলন থাকছে না। এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেয়। এদিকে প্রার্থী নিশ্চিত না করা এই ৪৭ আসনের বিষয়ে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে। এহসানুল মাহবুব জোবায়ের জানান, লিয়াজোঁ কমিটি আলোচনা করে প্রস্তাব দেবেন, এরপর শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।এখন পর্যন্ত ১০ দলীয় জোট থেকে ১৭৯টি আসনে জামায়াত, ৩০টিতে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি এবং ২টি আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থিতা নিশ্চিত হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ২৫ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন। এই দলে Read more

উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত
উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৯টায় Read more

সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা
সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা

সপ্তাহের ব্যবধানে ঢাকায় শীতের উপস্থিতি আরও স্পষ্ট হচ্ছে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। সেইসঙ্গে ছিলো Read more

বরিশালে পিকআপ চাপায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২
বরিশালে পিকআপ চাপায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

বেড়েছে স্বর্ণের দাম
বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে দেশের বাজারে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্বর্ণ Read more

নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি আরব
নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি আরব

সৌদিতে বসবাসরত বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার। মূলত রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় এ সুযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন