অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলন’ উপস্থিত থাকবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।রবিবার (১২ অক্টোবর) প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিৃবতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।বিবৃতিতে বলা হয়, মিসরের প্রেসিডেন্ট এল-সিসি তাকে সম্মেলনে আসার নিমন্ত্রণ দিয়েছেন। সেই নিমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে সম্মেলনে যাবেন তিনি।ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দাবিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনেও মাহমুদ আব্বাসকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি যেতে প্রস্তুতও ছিলেন। তবে যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় সেই সম্মেলনে যেতে পারেননি আব্বাস।৮৯ বছর বয়সী আব্বাস ফিলিস্তিনের বৃহত্তম স্বাধীনতাকামী দল ফাত্তাহ-এর শীর্ষ নেতা। ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন স্বাধীনতাকামী জোট প্যালেস্টাইনিয়ান অথরিটি (পিএ)-এর প্রধানও তিনি। ফিলিস্তিনের সরকার হিসেবে পশ্চিম তীরে ক্ষমতাসীন পিএ- আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃতিপ্রাপ্ত।মাহমুদ আব্বাস এবং তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল ফাত্তাহ তীব্রভাবে গাজায় ক্ষমতাসীন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের বিরোধী। এক সময় গাজার প্রশাসনেও ক্ষমতাসীন ছিল ফাত্তাহ। ২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে ফাত্তাহকে গাজা থেকে বিতাড়িত করে হামাস। সেই থেকে আর নির্বাচনও হয়নি গাজায়।গত ২৯ সেপ্টেম্বর যে শান্তি পরিকল্পনা পেশ করেছেন ট্রাম্প, সেখানে গাজার প্রশাসন থেকে হামাসের বিদায় এবং সেখানে যুক্তরাষ্ট্রের নির্দেশনায় একটি অন্তর্বতী সরকার প্রতিষ্ঠার ব্যাপারে উল্লেখ রয়েছে। মাহমুদ আব্বাস ইতোমধ্যে বলেন , গাজায় অন্তর্বতী সরকার গঠনে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করতে আগ্রহী তিনি এবং পিএ জোট।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য এতে তীব্র আপত্তি জানিয়েছেন, তবে ট্রাম্প এখনও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।মিসরে ট্রাম্প-সিসির গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জর্ডানের রাজা আবদুল্লাহ ২, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাৎর্স, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ ২০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি চুয়াডাঙ্গায়
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি চুয়াডাঙ্গায়

টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে মানুষের প্রাণ। চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু Read more

আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ ৬ শিক্ষক
আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ ৬ শিক্ষক

রাজধানীতে ৩ দফা দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। চলমান এই কর্মসূচিতে এরইমধ্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং Read more

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ চলছে
নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ চলছে

মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দল। কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই Read more

বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি

বিদ্যুৎ বিল দীর্ঘদিন বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। বুধবার (২৩ এপ্রিল) রাত Read more

এবার পেট্রোল রপ্তানি বন্ধ করলো রাশিয়া
এবার পেট্রোল রপ্তানি বন্ধ করলো রাশিয়া

ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই এবার ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ Read more

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন নিতে বাধার মুখে আওয়ামীপন্থীরা
চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন নিতে বাধার মুখে আওয়ামীপন্থীরা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন