জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সাধারণ ছাত্র-জনতা।আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা। স্মারকলিপি প্রদান শেষে সাধারণ ছাত্র-জনতার প্রতিনিধিরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।সমাবেশ বক্তারা বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে সংযুক্তির প্রস্তাব বাতিল করে ঢাকার সাথে রাখার দাবি জানান। যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে কঠোর কর্মসূচির মাধ্যমে কিশোরগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করে দেওয়া হবে।কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘এটি আমাদের ব্যক্তিগত দাবি নয়, এটা সমস্ত কিশোরগঞ্জবাসীর দাবি।’ কিশোরগঞ্জের সকল শ্রেণী-পেশার মানুষ ঢাকা বিভাগের সাথে থাকতে চায়। জনগণের দাবির সাথে একাত্মতা জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করি।উল্লেখ্য, গত শনিবার (১১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবিত একটি নতুন বিভাগ ও জেলার তালিকা ভাইরাল হলে কিশোরগঞ্জের নানা শ্রেণী-পেশার মানুষ মতামত দিতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ

পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উভয়পক্ষ শনিবার Read more

মাত্র ৫০ টাকার জন্য প্রাণ গেল ১৩ বছরের মাদ্রাসাছাত্র আমির হামজার
মাত্র ৫০ টাকার জন্য প্রাণ গেল ১৩ বছরের মাদ্রাসাছাত্র আমির হামজার

যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল থেকে সাফিউল (৩০) নামে এ কলা ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে Read more

ঈদের দিন কারাগারে ভিন্ন আয়োজন, বিশেষ আপ্যায়নে মমতাজ-আইভীরা
ঈদের দিন কারাগারে ভিন্ন আয়োজন, বিশেষ আপ্যায়নে মমতাজ-আইভীরা

সাবেক আইজিপি এ কে এম মো. শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী রহমান, সাবেক এমপি মমতাজ বেগমসহ বেশ কয়েকজন Read more

লাহোরে পৌঁছেছে ১০ সদস্যের বাংলাদেশ দল
লাহোরে পৌঁছেছে ১০ সদস্যের বাংলাদেশ দল

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম গ্রুপ স্থানীয় সময় শনিবার (২৪ মে) লাহোরে পৌঁছেছে। Read more

‘সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পিছু হটেছে ভারতীয় সেনাবাহিনী’
‘সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পিছু হটেছে ভারতীয় সেনাবাহিনী’

পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। এমন অবস্থায় আরও বৃহত্তর সংঘাতের আশঙ্কাও দানা বাঁধছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন