প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পরে একমাত্র মেয়েকে (০৮) নিয়ে একাই থাকতেন চম্পা। অভাবের সংসারের গ্লানি টানছিলেন শ্রমিকের কাজ করে। খানিক বিনোদনের জন্য খোলেন টিকটকে একাউন্ট। আর সেই একাউন্টই যেন কাল হয়ে এলো চম্পার জীবনে। টিকটক থেকে প্রণয়ে জড়িয়ে বিয়ে, দুইবার গর্ভপাতের পরে এখন সেই ‘স্বামীকে’ পেতেই হন্যে হয়ে ঘুরছেন তিনি। এমনকি স্ত্রীর স্বীকৃতি পেতে থানারও দ্বারস্থ হয়েছেন।কেরানীগঞ্জের বাসিন্দা চম্পা জানান, টিকটকের মাধ্যমে তিনি প্রথমে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্কে জড়ান সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের কাফরদীর মাসুদের (৩০) সাথে। প্রণয় একপর্যায়ে গড়ায় শারীরিক সম্পর্কে। মেয়েকে নিয়ে একা থাকা চম্পার বাসায় দিনের পর থাকতে শুরু করেন মাসুদ। একপর্যায়ে চম্পা গর্ভবতী হলে মাসুদ তাকে কিছুদিন পরে বিয়ের আশ্বাস দিয়ে বাচ্চা নষ্ট করতে বাধ্য করেন।এর কিছুদিন পরে মাজার ছুঁয়ে বিয়ে করেন তারা। এরপর ফের এক মাসের গর্ভবতী হয়ে পড়লে সেই বাচ্চাও নষ্ট করতে বাধ্য করেন মাসুদ। কিন্তু কিছুদিন যেতে না যেতে বেঁকে বসেন মাসুদ। চম্পার বাসা থেকে চলে আসেন সোনারগাঁয়ে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন চম্পার সাথে।মাসুদের সন্ধান না পেয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন চম্পা। চম্পা এখন মাসুদের সাথে থাকা ঘনিষ্ঠ কিছু ছবি আর কলরেকর্ড নিয়ে সমাধানের আশায় যাচ্ছেন দ্বারে দ্বারে। এ বিষয়ে চম্পা বলেন, ‘মাসুদ আমাকে মাজার ছুঁয়ে বিয়ে করেছে। ও আমার বাসাতেই অধিকাংশ সময়ে থেকেছে এই দেড় বছরে। আমার সাথে এক ঘণ্টা কথা না হলেই ও পাগলের মতো হয়ে যেতো, অথচ এখন দিনের পর দিন আমার কোনো খোঁজ নিচ্ছে না। বরং ওর পরিবারের লোকজন আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছে। আমি স্ত্রীর স্বীকৃতি চাই।’এ বিষয়ে জানতে মাসুদের নাম্বারে কল করা হলে তার বোন পরিচয় দিয়ে এক নারী বলেন, ‘এগুলো সব মিথ্যা কথা। মাসুদকে ওই মহিলা (চম্পা) ফাঁদে ফেলেছে।’অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাগেজে নয়, পাঞ্জাবির পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ
লাগেজে নয়, পাঞ্জাবির পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ব্যক্তির পাঞ্জাবির পকেটে তল্লাশি চালিয়ে ২১ ও ২২ ক্যারেটের ৮৯৬ গ্রাম সোনার গহনা জব্দ Read more

স্কুল ফর হাজব্যান্ডস: ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ
স্কুল ফর হাজব্যান্ডস: ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ

সেনেগালে শুরু হয়েছে অভিনব উদ্যোগ—‘স্কুল ফর হাজব্যান্ডস’ বা স্বামীদের স্কুল। মূল লক্ষ্য, মাতৃমৃত্যু রোধ ও নারীর স্বাস্থ্যসেবায় পুরুষদের সক্রিয়ভাবে সম্পৃক্ত Read more

নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতির উন্নতি করবে সরকার: উপ-প্রেস সচিব
নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতির উন্নতি করবে সরকার: উপ-প্রেস সচিব

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। নির্বাচনের Read more

বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা
বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা

সিরাজগঞ্জের বেলকুচিতে 'সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স' এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ Read more

আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান : জাতিসংঘে ইরাক
আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান : জাতিসংঘে ইরাক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাযম ওবায়েদ আল-ফাতলাওয়ি বলেছেন, এ বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা Read more

ড. ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেলে পৌঁছেছেন তারেক রহমান
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেলে পৌঁছেছেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেল ডোরচেস্টারে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এর আগে শুক্রবার (১৩ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন