পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষাক্যাডারে স্বতন্ত্র কোডে লোকপ্রশাসন বিভাগের অন্তর্ভুক্তি করে নিয়োগপ্রাপ্তির সুযোগ বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের এলিভেটরের নিচ থেকে একটি র‍্যালী বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে কর্মসূচি শেষ করেন।মানববন্ধনে বক্তারা জানান, তাদের যদি শিক্ষা ক্যাডারে স্বতন্ত্রকোডে নিয়োগ প্রাপ্তির সুযোগ না দেওয়া হয় তাহলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস(বিজেএস) ও টেকনিক্যাল ক্যাডারের মতো স্বতন্ত্রভাবে এডমিন ক্যাডারে শুধু লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সুযোগ করে দিতে হবে। কারণ তারাই পাঁচ বছর ধরে প্রশাসনিক সব কাঠামো নিয়ে পড়াশোনা ও গবেষণা করে আসছেন। মাস্টার্সের শিক্ষার্থী হাবিবুর রহমান জানান, ‘লোকপ্রশাসন বিভাগকে বিসিএস শিক্ষা ও প্রশাসন ক্যাডার সহ নিবন্ধনে স্বতন্ত্র কোডে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে পিএসসি ও মাউশি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় কে। প্রয়োজনে পিএসসি ও মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সিদ্ধান্তে শিক্ষা ক্যাডারে, জেলা ও বিভাগ পর্যায়ে প্রাথমিকভাবে কলেজগুলোতে লোকপ্রশাসন বিভাগ যুক্ত হবে।’পাবিপ্রবি লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আল-ফাহাদ হাইয়া শিক্ষার্থীদের দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘লোক প্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির বিষয়টি দীর্ঘদিনের দাবি। পিএসসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির নীতিগত অনুমোদন দেওয়া হলে, বিসিএস ও সরকারি চাকরির অন্যান্য উচ্চপদে দ্রুত পদোন্নতি পেতে সক্ষম হবে এবং লোকপ্রশাসন বিভাগের সাথে প্রশাসনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এই দাবি আদায়ে একযোগে কার্যক্রম চালিয়ে যেতে হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দৌলতকান্দী রেলস্টেশন–সংলগ্ন আউটার রেললাইন থেকে তাঁর Read more

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ট্রাম্প
ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কংগ্রেস সদস্য ইলহান ওমরের অভিবাসন পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। গত শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Read more

‘চাঁদা চেয়েছে’ দ্বিতীয় শ্রেণির ছাত্র, দাবি প্রধান শিক্ষকের
‘চাঁদা চেয়েছে’ দ্বিতীয় শ্রেণির ছাত্র, দাবি প্রধান শিক্ষকের

দ্বিতীয় শ্রেণির ছাত্র তাছিন তালহাকে মারধরের কারণ জানতে গিয়ে সন্তানের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছ থেকে চাঁদাবাজ আখ্যা পেতে হয়েছে মা Read more

লেভানডোভস্কি’র হ্যাট্রিকে বার্সার বড় জয়
লেভানডোভস্কি’র হ্যাট্রিকে বার্সার বড় জয়

স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে দারুণ লড়াই করেও বার্সেলোনার বিপক্ষে জয় হাতছাড়া করেছে সেল্টা ভিগো। রবার্ট লেভানডোভস্কির দুর্দান্ত হ্যাটট্রিকই নির্ধারণ Read more

মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে বিদেশি নাগরিক গ্রেপ্তার
মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে বিদেশি নাগরিক গ্রেপ্তার

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এরমধ্যে সর্বশেষ একজন বিদেশি নাগরিককে Read more

Hillo Casino kolikkopelit turvallisuusopas
Hillo Casino kolikkopelit turvallisuusopas

Hillo Casino – Kolikkopelit ja käytännön vinkit suomalaisille pelaajille Jos etsit suomalaista nettikasinoa, jossa on laaja valikoima kolikkopelejä, Hillo Casino Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন