আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে। রোববার (১২ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। আমাদের বন্ধু কাতার এবং সৌদি আরব আহ্বান জানিয়েছে, এই দ্বন্দ্ব শেষ হওয়া উচিত। তাই এ মুহূর্তে আমাদের পক্ষ থেকে সংঘাত থামানো হয়েছে।’আফগান মন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চান। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই।’এ সময় পাকিস্তানকে হুমকি দিয়ে মুত্তাকি বলেন, ‘যদি পাকিস্তান ভালো সম্পর্ক এবং শান্তি না চায়, তাহলে আফগানিস্তানের হাতে অন্যান্য অপশনও আছে।’প্রসঙ্গত, শুক্রবার-শনিবার ভোরে সীমান্তে তীব্র সংঘর্ষের ঘটনার পর দুইপক্ষই হতাহতের সংখ্যা প্রকাশ করেছে। পাকিস্তান দাবি করছে, তাদের হামলায় আফগান তালেবান ও অন্যান্য যোদ্ধা ২০০’র বেশি নিহত হয়েছেন। এছাড়া নিজেদের ২৩ জন সৈন্য মারা গেছেন বলে স্বীকার করেছেন দেশটি। অন্যদিকে আফগান সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কিছু ভিন্ন সংখ্যা দাবি করেন, তাদের আঘাতে ৫৮ পাক জওয়ান নিহত হয়েছে এবং তাদের নিজদেশের নয়জন নিহত হয়েছে। সকালে পাকিস্তানি সামরিক মিডিয়া উইংও জানিয়েছে, রাতের সংঘর্ষে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাধবপুরে জুতা লুকিয়ে রাখার অপরাধে শিশু হত্যা
মাধবপুরে জুতা লুকিয়ে রাখার অপরাধে শিশু হত্যা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় জুতা লুকিয়ে রাখার অপরাধে মো. আশরাফুল ইসলাম (৮) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী তারই সহপাঠির Read more

বন্যা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসলেন এমপি
বন্যা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসলেন এমপি

ভারতের বিহারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসেছেন দেশটির এক এমপি। তার নাম তারিক আনোয়ার। মূলত কংগ্রেসের Read more

নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি
নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি

পাবনার ঈশ্বরদীর সাড়া ঘাটের বালিমহল নিয়ে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের স্বশস্ত্র গোষ্ঠীর একের পর এক প্রকাশ্যে অস্ত্রের মহড়া যেন চলছেই। Read more

সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৩০ জুলাই) দুপুর ১টা Read more

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পেছনে নাসির মোড়ল?
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পেছনে নাসির মোড়ল?

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আলোচনায় এসেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক Read more

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। তাকে প্রাণঢালা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন