মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। রবিবার (১২ অক্টোবর) বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি বাধার মুখে শিক্ষকরা পরে শহীদ মিনারে অবস্থান নেন। সেখানে থেকেই তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আমরা আন্দোলন চালিয়ে যাব। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে আমরা শ্রেণিকক্ষে ফিরব। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন না হবে, ততক্ষণ আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না।প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রেস ক্লাবের সামনে পুলিশ শিক্ষক নেতাদের সরে যেতে বললে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষকরা আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হন। পরে সংগঠনের নেতাদের আহ্বানে তারা মিছিলসহ শহীদ মিনারে সমবেত হন।এর আগে শনিবার প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা সোমবারের মধ্যে ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হলে কর্মবিরতির আলটিমেটাম দিয়েছিলেন। আজকের ঘটনার পর সেই কর্মসূচি একদিন এগিয়ে এনে নতুন ঘোষণা দেওয়া হয়।সংগঠনটির নেতারা বলেন, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতির বাস্তবায়ন দাবি করেন।গত ১৩ আগস্ট একই দাবিতে প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ সমাবেশ করেছিল সংগঠনটি। সে সময়ও তারা ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ধাপে ধাপে কর্মবিরতি পালন করেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

বাংলাদেশিদের নতুন নিয়মে প্রবেশ করতে হবে শ্রীলঙ্কায়
বাংলাদেশিদের নতুন নিয়মে প্রবেশ করতে হবে শ্রীলঙ্কায়

বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কার বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও সেটির পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে ইচ্ছুক পর্যটকদের আগে থেকেই Read more

ডাকসুতে উমামার নেতৃত্বে আসছে স্বতন্ত্র প্যানেল
ডাকসুতে উমামার নেতৃত্বে আসছে স্বতন্ত্র প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ Read more

বিএনপি কর্মী হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর কারাগারে
বিএনপি কর্মী হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর কারাগারে

কুষ্টিয়ার দৌলতপুরের বিএনপি কর্মী কুদরত আলীকে গুলি করে হত্যা মামলার আসামি কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে গ্রেপ্তার Read more

যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল চীন
যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল চীন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের মধ্যেই ৬টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে Read more

বাংলাদেশে অনেক কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি
বাংলাদেশে অনেক কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি

কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এবারই তার ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে। ঈদে মুক্তি পাওয়া 'রাক্ষস' সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন