চুয়াডাঙ্গার জীবননগরে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদার ছেলে আলিম হোসেন ও একই এলাকার বাবু জমাদারের ছেলে আলিম।পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান জানান, মঙ্গলবার ভোরে প্রাইভেটকারযোগে আলিম হোসেন ও জনি মিলে চুয়াডাঙ্গার জীবননগর থেকে ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল নামক নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো।তারা জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে পৌছালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার  করে। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৫৭৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করে।তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুরগির দাম কমলেও সবজির বাজার চড়া
মুরগির দাম কমলেও সবজির বাজার চড়া

রাজধানীর বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে আরও বেড়েছে সবজির দাম। তবে দাম কমেছে খাসির মাংস ও সব ধরনের মুরগির। আর স্থিতিশীল রয়েছে Read more

Untitled
Untitled

How to Evaluate Online Information Before You Trust It The internet makes it possible to find useful information within seconds, Read more

বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ
বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ

যশোরের বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া ঈদগাহ হতে চারাবটতলা পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষ ও Read more

যুক্তরাষ্ট্র থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্র থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশি পণ্যের ওপর ওয়াশিংটনের ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা ও তেল আমদানি করতে চায় Read more

ফ্রিজ বিস্ফোরিত হতে পারে যেসব ভুলের কারণে
ফ্রিজ বিস্ফোরিত হতে পারে যেসব ভুলের কারণে

ফ্রিজ আমাদের জীবনের সবচেয়ে দরকারি যন্ত্রগুলোর মধ্যে একটি। আমরা তাজা খাবার, সবজি, ফল এবং দুধপণ্য সংরক্ষণ করি। কিন্তু প্রায় সবাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন