জুলাই জাতীয় সনদে আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রবিবার (১২ অক্টোবর) সকালে গাজীপুরের শিববাড়ি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংগঠনটির নেতারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপি প্রদান পূর্বে শিববাড়ি এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. শফিউদ্দিন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুরের বিভিন্ন আসনের জামায়াত সমর্থিত প্রার্থীরা: গাজীপুর-৫ আসনের মো. খায়রুল হাসান, গাজীপুর-২ এর মো. হোসেন আলী, গাজীপুর-৪ এর মো. সালাহ উদ্দিন আইউবী, গাজীপুর-১ এর শাহ আলম বকশী, এবং গাজীপুর-৬ আসনের প্রার্থী ও তুরস্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরও জুলাই জাতীয় সনদ এখনো আইনি স্বীকৃতি পায়নি, যা জনগণের আন্দোলনের অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে।স্মারকলিপিতে আরও বলা হয়, এসব দাবি বাস্তবায়ন হলে জনগণের আস্থা ফিরবে, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং আগামী নির্বাচন হবে সত্যিকারের গণতান্ত্রিক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা
গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় মানবসভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে। দিন দিন দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। ফিলিস্তিনিদের হত্যায় ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক Read more

খাবারের পরপরই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছে হয় ধূমপায়ীদের?
খাবারের পরপরই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছে হয় ধূমপায়ীদের?

খাবার শেষ করেই অনেক ধূমপায়ী যেন একটিবার সিগারেট ধরানোর জন্য অস্থির হয়ে ওঠেন। যেন খাওয়ার পর ধোঁয়ার টান ছাড়া দিনটা Read more

ইসরায়েলি হামলার পর সংহতি জানাতে কাতার গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ইসরায়েলি হামলার পর সংহতি জানাতে কাতার গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দখলদার ইসরায়েলের হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সংহতি জানাতে দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।বৃহস্পতিবার Read more

নগরজীবনের মাঝে পানির ছোঁয়া, দিয়াবাড়িতে সস্তায় কায়াকিং আনন্দ
নগরজীবনের মাঝে পানির ছোঁয়া, দিয়াবাড়িতে সস্তায় কায়াকিং আনন্দ

উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ির একাধিক লেকে রয়েছে কায়াকিংয়ের ব্যবস্থা। মেট্রোরেলে গেলে নামতে হবে উত্তরা সেন্টার মেট্রোস্টেশনে। গত কয়েক Read more

রাঙ্গামাটিতে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ
রাঙ্গামাটিতে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ কর্তৃক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে "তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব" দাবির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে Read more

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দফতরে
শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দফতরে

গুমের দুই মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধানসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্ট ১২ দফতরে পাঠিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন