আগামী ডিসেম্বরে ভারত সফরে আসার কথা রয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যদিও এটি ব্যক্তিগত সফর, তবে তার আগেই জাতীয় দলের একটি প্রীতি ম্যাচ উপলক্ষে আর্জেন্টিনার ভারতে আসার কথা ছিল। তবে সেই পরিকল্পনা এখন সংশয়ের মুখে।ফিফা উইন্ডোর আওতায় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্জেন্টিনা জাতীয় দল। সেখানে ইতোমধ্যে তারা ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছে। আগামী বুধবার (১৫ অক্টোবর) পুয়ের্তো রিকোর বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে আলবেসেলেস্তেরা। এই ট্যুর শেষ করেই নভেম্বর মাসে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। প্রথমটি অ্যাঙ্গোলার বিপক্ষে নির্ধারিত হয়েছে। দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। তবে আর্জেন্টিনার ঘনিষ্ঠ সূত্র ও আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ভারতের ম্যাচটির ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।যদি ভারত সফর বাতিল হয়, তাহলে সেই ম্যাচটি আফ্রিকার কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে। এমন পরিস্থিতিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা।উল্লেখ্য, আর্জেন্টিনা সর্বশেষ ২০১১ সালে ভারত সফরে এসেছিল, যেখানে তারা কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল। ফলে দীর্ঘ ১৩ বছর পর তাদের ফের ভারতে খেলার সম্ভাবনায় উৎসাহ দেখা দিয়েছিল ফুটবলপ্রেমীদের মাঝে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশা ধাক্কা খেতে পারে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাখির ধাক্কায় বাতিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট
পাখির ধাক্কায় বাতিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান আবারও বিপদে পড়েছে। এবার বিমানবন্দরে পাখির ধাক্কা লাগার পর বেঙ্গালুরুগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ Read more

২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ
২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লংমার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে ইনকিলাব Read more

যেকোনো শত্রুকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি
যেকোনো শত্রুকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো শত্রুকে পরাজিত করতে এবং তাদের আত্মসমর্পণে বাধ্য করতে পুরোপুরি প্রস্তুত। ১৯৮০-এর Read more

নীলফামারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৯
নীলফামারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৯

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।বুধবার (২৩ জুলাই) Read more

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১১ জন। বৃহস্পতিবার (২১ Read more

গজারিয়ার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার
গজারিয়ার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি শফিকুল শফিককে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাপিড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন