কক্সবাজারের রামুতে চাচাতো ভাতিজা ও ভাইকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখমের ঘটনায় মামলা দায়েরের সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এখনও প্রধান আসামি খোকন বড়ুয়াকে গ্রেপ্তার করেনি পুলিশ। বরং পরোয়ানাভুক্ত ওই আসামির কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে ভিকটিমদের বিরুদ্ধেই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ উঠেছে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেনের বিরুদ্ধে।এ ঘটনায় শনিবার (১১ অক্টোবর) ভুক্তভোগী জিটু বড়ুয়া কক্সবাজারের পুলিশ সুপারের কাছে এসআই কামাল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী জিটু বড়ুয়া কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৪ জুন খোকন বড়ুয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ও তার বাবাকে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার দুই দিন পর তিনি রামু থানায় খোকন বড়ুয়াসহ আরও দুইজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার ২ ও ৩ নম্বর আসামি জামিন পেলেও প্রধান আসামি খোকন বড়ুয়া এখনো পলাতক।পরবর্তীতে খোকন বড়ুয়া উল্টো জিটু বড়ুয়া ও তার বাবার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি পাল্টা মামলা দায়ের করেন। দুই মামলারই তদন্তভার পান এসআই মো. কামাল হোসেন।জিটু বড়ুয়া অভিযোগ করেন, এসআই কামাল হোসেন চাঁদাবাজির মামলায় তাদের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়ার হুমকি দিয়ে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় তিনি তার দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই পাল্টা মামলায় ভুয়া প্রতিবেদন দেন, যেখানে ‘৫ লাখ টাকা চাঁদা দাবির’ মিথ্যা তথ্য সংযোজন করা হয়।তার বাবা শিবু বড়ুয়া অভিযোগ করেন, পরোয়ানাভুক্ত আসামি খোকন বড়ুয়াকে গ্রেপ্তার না করে উল্টো তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভিকটিমদের বিরুদ্ধেই আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ।চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত ১১ জুলাই রামু থানার সামনে মানববন্ধন করেন হাজারীকুল, সিপাহীপাড়া ও নাথপাড়ার বাসিন্দারা। স্থানীয়রা জানান, ঘটনাটি আসলে জমি বিরোধের জের। চাঁদা দাবির কোনো ঘটনা ঘটেনি- এটি সম্পূর্ণ সাজানো নাটক বলে দাবি করেন তারা।এসআই মো. কামাল হোসেন বলেন, তিনি খোকন বড়ুয়ার সঙ্গে ফোনে কথা বলে ঘটনার বিবরণ জেনেছেন। তবে কেন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়নি- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আগে থেকে জানতাম না যে তার বিরুদ্ধে পরোয়ানা আছে।’ ঘুষের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, উভয় মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইন গণমাধ্যমে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, এভাবে প্রতিবেদন না দিলেও এসআই কামাল পারতেন- ঘটনাটি সত্যিই দুঃখজনক।কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ন্যায়বিচার নিশ্চিত করা হবে।উল্লেখ্য, জিটু বড়ুয়া ও তার বাবার ওপর হামলার মামলার প্রাথমিক তদন্তভার ছিল এসআই চিরঞ্জিব বড়ুয়ার হাতে। পরে এক ঘুষচাওয়ার অডিও ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাকে রামু থানা থেকে প্রত্যাহার করে নেয় জেলা পুলিশ। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ: সিইসি
ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ: সিইসি

বাংলাদেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে কীভাবে হাঁটবো সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। আর ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর Read more

শরিকদের জন্য আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি
শরিকদের জন্য আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনাদের জন্য আরও ৭ আসনে ছাড় দিয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে Read more

ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলায় পাহাড়ি টিলা ভূমি সমৃদ্ধ লাল মাটি Read more

নড়াইলে প্রতিবন্ধী ব্যবসায়ীকে কারাদণ্ড, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
নড়াইলে প্রতিবন্ধী ব্যবসায়ীকে কারাদণ্ড, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

নড়াইল সদরের পাজারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিবন্ধী খন্দকার মিরন আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের জেল দেওয়ার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী Read more

মালয়েশিয়ায় ২ হাজার অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় ২ হাজার অভিবাসী গ্রেফতার

হত্যা, ছিনতাই ও বাসাবাড়িতে চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধে মালয়েশিয়ায় সেলাংগর অঙ্গরাজ্যে চলতি বছর বিদেশি নাগরিকদের জড়িত থাকার ঘটনা নথিভুক্ত হয়েছে।সেলাংগর Read more

ভাঙ্গুড়ায় শীতের আমেজে জমে উঠেছে লেপ-তোশক ব্যবসা
ভাঙ্গুড়ায় শীতের আমেজে জমে উঠেছে লেপ-তোশক ব্যবসা

কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সকাল। সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে শীত। রাতে ঝরছে কুয়াশা। ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। পাতলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন