শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর গ্রামের সোহাগ মুন্সি (৩২) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) রাত ১২ টায় শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের ডিএম খালী কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মুন্সি বাঁশ বোঝাই একটি নছিমনে করে কাশিমপুর হতে ফেরী ঘাটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমন উল্টে গিয়ে সোহাগ রাস্তার পাশে পড়ে যান এবং উপর থেকে সমস্ত বাঁশ তার গায়ের উপর পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।খবর পেয়ে সখিপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সোহাগ মুন্সির পিতা কাসেম মুন্সি ও মাতা সাফিয়া বেগম ছেলের মৃত্যুতে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, ‘সোহাগ খুব পরিশ্রমী যুবক ছিল। সে বাঁশের ব্যবসা করতো। হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা সবাই হতভম্ব।’ডিএম খালী ইউনিয়নের সদস্য (মেম্বার) মোঃ আজাহার ঢালী বলেন, ‘এ রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা বহুবার সড়ক সংস্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছি। আজকের এই মৃত্যু আবারও সেই অব্যবস্থাপনার করুণ পরিণতি।’সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’নিহত সোহাগ মুন্সির অকাল মৃত্যুতে তার পরিবার ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।এম এম জসিম উদ্দিন/এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাংশায় শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটে আহত ৫
পাংশায় শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটে আহত ৫

রাজবাড়ীর পাংশায় এক শিশু পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারে পাঁচজনের অধিক Read more

টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি
টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি

মেজর লিগ সকারে আবারও ইতিহাস লিখলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে তৈরি করলেন নতুন Read more

নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীতে ডুবে ওয়াজেদ আলী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ভুমি Read more

গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন
গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম মুন্নার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা অভিযোগ উল্লেখ করে Read more

আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা
আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে Read more

গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত বেড়ে প্রায় ৬২ হাজার
গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত বেড়ে প্রায়  ৬২ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন