২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হতে পারে। এ তারিখ চূড়ান্ত করে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ১৬ অক্টোবরই ফল প্রকাশ করা হবে।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম প্রকাশ না করে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।শিক্ষা বোর্ডের এ চেয়ারম্যান জানান, ‘এইচএসসি পরীক্ষার ফল ১৬ অক্টোবর, বৃহস্পতিবার প্রকাশের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তারিখ রেখে মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে ১৬ অক্টোবরই ফল প্রকাশ করা হবে।’এর আগে বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে গণমাধ্যমকে জানিয়েছিলন, নিয়মানুযায়ী— ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। কিন্তু ১৭ ও ১৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। ফলে ১৬ অক্টোবরের মধ্যেই এইচএসসি ফল প্রকাশ করা হতে পারে।তিনি আরও বলেছিলেন, ‘যতটুকু জানি, ফল তৈরির কাজ শেষ। আগামীকাল বৈঠকে সব বোর্ড চেয়ারম্যানের মতামত নেওয়া হবে। এরপর ১২ থেকে ১৬ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের তারিখ ঠিক করা হবে। বোর্ড থেকে তিনটি তারিখ দেওয়া হবে। তার মধ্যে একটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বড় কোনো ঝামেলা বা সমস্যা না থাকলে সেটিই শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত করে দেবে।’চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষের দিন থেকে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়।এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।তবে এ পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন মূলত সোয়া ১২ লাখের মতো এইচএসসি পরীক্ষার্থী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪ চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে ঝুঁকিতে পড়বে দেশ: আলী রীয়াজ
৪ চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে ঝুঁকিতে পড়বে দেশ: আলী রীয়াজ

৪টি চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে দেশ আবারও অস্থিতিশীলতার ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী Read more

গ্রিড বিপর্যয়: তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন
গ্রিড বিপর্যয়: তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন

খুলনা অঞ্চলে গ্রিড বিপর্যয়ের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।রবিবার (২৭ এপ্রিল) এক অফিস আদেশে Read more

বিশ্ব পর্যটন সূচকে মক্কা পঞ্চম ও মদিনা সপ্তম
বিশ্ব পর্যটন সূচকে মক্কা পঞ্চম ও মদিনা সপ্তম

বিশ্ব পর্যটন সূচকে পবিত্র মক্কা আন্তর্জাতিক পর্যটকদের গন্তব্য হিসেবে পঞ্চম এবং মদিনা মোনাওয়ারা সপ্তম স্থানে রয়েছে। সম্প্রতি সৌদি আরবের হজ Read more

অন্য দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান
অন্য দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান

বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিএনপিসহ বিভিন্ন দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী যোগদান করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে।বুধবার (২৩ জুলাই) Read more

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহে নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করল পাকিস্তান। দেশটি আজ শনিবার জানিয়েছে, তারা মাঝারি পাল্লার একটি Read more

ডিসির আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ
ডিসির আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ

বাঁশখালীতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমন উপলক্ষে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠেই রাতারাতি নির্মাণ করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন