দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাইভেট কারের ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৫০ বছর। বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রানীগঞ্জ বাজার এলাকায় সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল হক বলেন, দিনাজপুরের দিক থেকে আসা সাদা রং এর একটি প্রাইভেটকার রাণীগঞ্জ বাজার অতিক্রম করার সময় রাস্তার পাশে রং সাইডে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে পাশে দাঁড়িয়ে থাকা অপরিচিত ওই নারী অটোরিকশা নিচে চাপা পড়েন। তিনি মাথা, হাত-পায়ে গুরুতর আঘাত পান। এসময় গাড়ির মালিক লিমন মিয়া স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ার পর সেখান থেকে রংপুর মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি আরো বলেন, স্থানীয়রা জানিয়েছেন ওই নারী ভবঘুরে মানসিক ভারসাম্যহীন। তারপরও ওই নারীর আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে। কারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।অন্যদিকে দিনাজপুরের হিলির লোহাচড়া নামক স্থানে বিকেলে বিপ্লব নামে এক মটোরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত ব্যক্তি বিরামপুর উপজেলার বিজুল গ্রামের বাসীন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১
চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে শাহাদাত পাটোয়ারী নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষের হাট Read more

ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি
ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, থানায় ও বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত Read more

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার জমি জবরদখলের অভিযোগ
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার জমি জবরদখলের অভিযোগ

লক্ষ্মীপুরে প্রয়াত মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার মাস্টারের পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে বাধা দিলে মারধর ও প্রাণনাশের হুমকি Read more

১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা
১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা

তারকাদের ব্যবহৃত জিনিস সংগ্রহে রাখার প্রতি মানুষের আগ্রহ নতুন কিছু নয়। আর যদি সেটি হয় পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের কোনো Read more

উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ
উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া একটি রেস্টুরেন্টে Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৪২
সারাদেশে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৪২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৭০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন