পাকিস্তানে চালানো সামরিক অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে ভারত। দেশটির দাবি, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ভারতের দাবি, এসব ঘাঁটি থেকেই তাদের অভ্যন্তরে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হচ্ছিল। খবর বিবিসির।ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ ছিল সম্পূর্ণ লক্ষ্যভিত্তিক ও পরিমিত একটি সামরিক পদক্ষেপ। এতে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি, বরং কেবল সন্ত্রাসবিরোধী অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। ভারত দাবি করছে, এই অভিযানের উদ্দেশ্য উত্তেজনা ছড়ানো নয় বরং আত্মরক্ষা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, লক্ষ্য নির্ধারণ ও অভিযান পরিচালনায় ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।ভারতীয় কর্তৃপক্ষ জানায়, গত মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেই হামলায় বেশ কয়েকজন বেসামরিক পর্যটক নিহত হন। দিল্লির অভিযোগ, হামলাটি পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পরিকল্পিত ছিল।ভারতীয় সেনাবাহিনী বলছে, ‘অপারেশন সিঁদুর’ ছিল প্রতিরক্ষামূলক একটি পদক্ষেপ এবং তা কেবল সন্ত্রাসবাদ মোকাবিলার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।এদিকে, ভারতের এই অভিযানের ঘটনায় তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে।এছাড়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

ঢাকাসহ সারা দেশের জন্য পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য Read more

মুন্সিগঞ্জ-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মুন্সিগঞ্জ-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্রসহ ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং Read more

আমরা এই যুদ্ধে জিতে গেছি: ট্রাম্প
আমরা এই যুদ্ধে জিতে গেছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা এই যুদ্ধে জিতে গেছি। যুদ্ধ শেষ হয়ে গেছে, কেবল ‘ফেক নিউজ’ মিডিয়াই একে জিইয়ে Read more

আগামী নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ
আগামী নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

আগামী জাতীয় নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) Read more

শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর গ্রামের সোহাগ মুন্সি (৩২) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন