সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিন বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্থগিত নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, গণতন্ত্রের আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর এ মৃত্যুতে জাতি আজ শোকে মূহ্যমান। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার সমভাবে শোকাহত। জাতির এই শোকার্ত মূহুর্তে এবং রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার প্রতি সম্মানার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য আজকের ফার্মেসি বিভাগ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (৩১ ডিসেম্বর) এবং ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগের (১ জানুয়ারি, ২০২৬) তারিখের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত ঘোষণা করা হলো।নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী ১১ জানুয়ারি ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগ, ১৩ জানুয়ারি ফার্মেসি বিভাগ এবং ১৪ জানুয়ারি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্থগিতকৃত নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ নারীই থাকবে অবিবাহিত-নিঃসন্তান
২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ নারীই থাকবে অবিবাহিত-নিঃসন্তান

বর্তমানে নারীরা নিজের জীবন নিয়ে বেশ সচেতন বলা যায়। তবে তারা সংসারের পরিবর্তে ক্যারিয়ারের দিকে বেশি ফোকাস করছেন। বেশিরভাগ নারীর Read more

পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি, পুত্রবধূ আটক
পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি, পুত্রবধূ আটক

হবিগঞ্জের নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি হয়েছেন শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ পুত্রবধূ তামান্না আক্তারকে (২২) Read more

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ৭৮ শতাংশের বেশি মানুষ সন্তুষ্ট
অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ৭৮ শতাংশের বেশি মানুষ সন্তুষ্ট

দেশের ৭৮ শতাংশের বেশি মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলে একটি জরিপে বলা হয়েছে। Read more

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।সোমবার (৬ অক্টোবর) সফর দেশে দেশে Read more

কক্সবাজার সৈকতে পানিতে ডুবে মুশফিকের আত্মীয়ের করুণ মৃত্যু
কক্সবাজার সৈকতে পানিতে ডুবে মুশফিকের আত্মীয়ের করুণ মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামার পর নিখোঁজ হওয়া কিশোর মোহাম্মদ আহনাফের (১৭) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর Read more

জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত
জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন