বহু কালজয়ী গান গেয়ে অমর হয়ে আছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তার সুর, কণ্ঠ আজও মুগ্ধ করে শ্রোতাদের। গায়িকার প্রতি শ্রদ্ধা জানাতে এবার দারুণ এক উদ্যোগ নেওয়া হয়েছে। তার নামে তৈরি করা হবে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম একটি হাসপাতাল।পুনের নান্দোশিতে ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি নির্মাণের ঘোষণা দিয়েছে লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশন (এলএমএমএফ)।হাসপাতালের নামকরণ করা হবে ‘লতা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এলএমআইএমএস)’। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশনের ট্রাস্টি ডা. ধনঞ্জয় কেলকর দেশটির গণমাধ্যমকে বলেন, ‘আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। সরকারের অনুমতির অপেক্ষায় আছি। আশা করছি ডিসেম্বর থেকেই নির্মাণ কাজ শুরু করতে পারব। আমাদের লক্ষ্য এলএমআইএমএস-কে এশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে স্থান দেওয়া।’এর আগে গায়িকার ৯৬তম জন্মবার্ষিকীতে হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন লতার ভাই সুরকার হৃদয়নাথ মঙ্গেশকর। গায়িকার জন্মদিন উপলক্ষে পুনেতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘লতা দিদি আমাদের বাবার উত্তরাধিকার বহন করে দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে লালন করেছেন। এখন তার স্মৃতিকে চিরস্থায়ী করতে আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি, একটি বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে।’আরও জানা গেল, ৪০ একর জায়গার ওপর নির্মিত হবে হাসপাতালটি।লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত রোগে ভুগে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমানসহ বিভিন্ন দেশে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে। বৃহস্পতিবার ওই Read more

মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরান ৫ দিনের রিমান্ডে
মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরান ৫ দিনের রিমান্ডে

কুমিল্লা জেলার মুরাদনগরে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় আলোচিত মূলহোতা শাহপরানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০৯ জুলাই) কুমিল্লার Read more

ইয়েমেন ইস্যুতে আমিরাতকে আল্টিমেটাম দিল সৌদি আরব
ইয়েমেন ইস্যুতে আমিরাতকে আল্টিমেটাম দিল সৌদি আরব

ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের সেনাদের সরে যেতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর Read more

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু

কক্সবাজারের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার ২০ দিন পর না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ডার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন