দেশের আরও ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়।বৈঠকে দলগুলোর পক্ষে তাদের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে তা এখনও জানা যায়নি।এই বৈঠকে জাতীয় গণফ্রন্ট থেকে আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ- মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা ও জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী অংশ নিয়েছেন।এর আগে, প্রথমে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে
ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের Read more

অর্থনৈতিক ক্ষতির ছায়া কাটিয়ে পুনরায় উৎপাদনে দেশের বৃহৎ সার কারখান
অর্থনৈতিক ক্ষতির ছায়া কাটিয়ে পুনরায় উৎপাদনে দেশের বৃহৎ সার কারখান

প্রায় সাত মাসের দীর্ঘ বন্ধ অবস্থা কাটিয়ে অবশেষে চালু হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গ্যাস সংকটে মুখ Read more

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক Read more

ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র
ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

ওমানের মাধ্যেমে ইরানের কাছে পারমাণবিক চুক্তির একটি প্রস্তাব পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছে তেহরান ও ওয়াশিংটন। Read more

‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’
‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন