রাজশাহীর পুঠিয়ায় আপন মামাতো ফুফাতো দুই বোন ফ্রিজের বিদ্যুৎস্পৃষ্টে  হয়ে মারা গেছে। রোববার (২০ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে জানা যায় যে, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর এলাকার সাইদুর রহমান এর মেয়ে হামিদা খাতুন (৫) ও সোলাইমান এর মেয়ে সাইফা খাতুন (৭) পার্শ্ববর্তী আকবর হোসেন (কুব্বত) এর ছেলে মিলনের বাসায় তারা দুজন লুকোচুরি খেলার সময় মিলনের বাসায় থাকা ফ্রিজের আড়ালে সাইফা ও হামিদা লুকিয়ে থাকতে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্টে দুজনেই মারা যায়। ওই ঘটনায় মঙ্গল পাড়া এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই সেখানে ছুটে যান পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।এবিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, ওই ঘটনা মোবাইল ফোনে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পাই। প্রাথমিক তদন্তে বিদ্যুৎপৃষ্ঠে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তাই লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।উল্লেখ্য যে, এর আগে সোলাইমানের বড় মেয়ে পাশে পুকুরে পড়ে মারা যায়। তার কয়েকদিন পর সোলায়মানের ছোট ছেলে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। এরপর আজ তার আরো একটি মেয়ে সন্তান ফ্রিজের সঙ্গে খেলতে গিয়ে মৃত্যুবরণ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ
রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ

আজ রাতেই আকাশে দেখা যাবে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদে পড়বে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর সেই মুহূর্তে রক্তিম চাঁদের আশপাশে Read more

১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের পতাকা
১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের পতাকা

দেশের সর্বোচ্চ উচ্চতায় জাতীয় পতাকা এখন উড়ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে। ভারতীয় সীমান্ত থেকে মাত্র কয়েক কদম দূরে স্থাপন করা Read more

খানসামায় সোনালি স্বপ্ন, সূর্যমুখীর হাসিতে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য
খানসামায় সোনালি স্বপ্ন, সূর্যমুখীর হাসিতে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

দিনাজপুরের খানসামা উপজেলায় এখন এক ভিন্ন রকম দৃশ্য চোখে পড়ে। ভোরের সূর্য উঠতেই আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগাড় গ্রামের মাঠজুড়ে ফুটে থাকা Read more

‘বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে ভারতকে চিন্তিত হতে হবে’
‘বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে ভারতকে চিন্তিত হতে হবে’

বাংলাদেশে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে ভারতকে কাজ করতে হবে। কিন্তু জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে Read more

রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার
রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনায় রেখে আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারনের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। খেজুরের সরবরাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন