দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম বাড়ার কারণে নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।বুধবার (৮ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৯০৫ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৯ হাজার ১০০ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এ দাম কার্যকর হবে আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ৯ হাজার ১০০ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৮১ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৫৬ টাকায়।এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ছুঁয়েছে নজিরবিহীন উচ্চতা। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা ও আংশিক সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ সম্পদে। এর প্রভাবে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার অতিক্রম করেছে।বাজারসংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের দামের ওঠানামার কারণে আন্তর্জাতিকভাবে স্বর্ণের প্রতি বিনিয়োগ বাড়ছে। তারই প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। ফলে দেশের স্বর্ণবাজারে তৈরি হয়েছে নতুন রেকর্ড, যা আগে কখনও দেখা যায়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পিটার হাসের বিবেচনায় নয়, দেশের প্রয়োজনে এলএনজি কেনা হচ্ছে’
‘পিটার হাসের বিবেচনায় নয়, দেশের প্রয়োজনে এলএনজি কেনা হচ্ছে’

কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয় বরং দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ Read more

শ্রীপুরে শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১
শ্রীপুরে শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ১১ বছর বয়সী শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ভিডিও করে শিশুটিকে ব্ল্যাকমেইল করে পরবর্তীতে বারবার Read more

যশোরে কোটি টাকার সোনার বারসহ আটক ২
যশোরে কোটি টাকার সোনার বারসহ আটক ২

যশোরে কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ দুই পাচারকারী ধরা পড়েছে। সোমবার (১৮ আগস্ট) সদরের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনার চূড়ান্ত Read more

ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন