আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণহত্যাকারী হাসিনার বাহিনীর নেতারা দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি-ধামকি দিচ্ছে। হাজারও শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের অব্যবহিত পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। হয়ত কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে। পতিত স্বৈরাচারের খুনের আসামিরা প্রকাশ্যে আদালতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখে।জুলাই-আগস্টের শাজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে উল্লেখ তিনি বলেন, আদালতকে ভেংচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বতী সরকারকে ‘অকার্যকর’ প্রমাণের এক গভীর চক্রান্ত।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নীরবতায় তারা এমন আচরণ করছে বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনার অলিগার্করা ‘সর্ষের ভেতর ভূত’ হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা, সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। একটি প্রবাদ আছে ‘টাকায় কথা কয়’- শেখ হাসিনা এই প্রবাদটি কাজে লাগাতে চাচ্ছেন।প্রশাসনের কতিপয় ব্যক্তির সহযোগিতায় আওয়ামী লীগ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে বলে দাবি রিজভীর। তিনি আরও বলেন, আঘাত করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঘর-বাড়িতে। ভাস্কর মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে। কোনো কোনো পক্ষ আছেন যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তাদের নেপথ্য ইন্ধন না থাকলে ফ্যাসিস্ট অনুচররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির দুঃসাহস দেখায় না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম প্রমুখ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে।শুক্রবার (২ মে) Read more

সৌদি আরবে ফ্ল্যাট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার
সৌদি আরবে ফ্ল্যাট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

সৌদি আরবে একটি ফ্ল্যাটে আপন দুই ভাই খুন হয়েছেন। বুধবার (২১ মে) দেশটির দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার Read more

বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী
বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী

নোয়াখালীর বসুরহাট পৌরসভার পলাতক সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী আজম পাশা চৌধুরীকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।শনিবার (১৭ Read more

নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান
নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৬ অক্টোবর) বিকেল Read more

ফ্রি ইন্টারনেট ডে ১৮ জুলাই, যেভাবে পাবেন ১ জিবি ডেটা
ফ্রি ইন্টারনেট ডে ১৮ জুলাই, যেভাবে পাবেন ১ জিবি ডেটা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) 'ফ্রি ইন্টারনেট ডে' পালন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উপলক্ষে Read more

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬, হাতবোমাসহ বিপুল অস্ত্র উদ্ধার
রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬, হাতবোমাসহ বিপুল অস্ত্র উদ্ধার

রাজধানীর আদাবরে যৌথ অভিযান চালিয়ে ‘কাবজি কাটা আনোয়ার’ গ্রুপের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে অভিযানে হাতবোমাসহ বিপুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন