শীতের আগমন শুরু হলেই রাজশাহীর বাঘায় শুরু হয় খেজুর গাছের পরিচর্যা। শীত মৌসুমে খেজুর গাছের রস সংগ্রহ করে তা থেকে তৈরি হয় বিখ্যাত খেজুরের গুড়। ইতোমধ্যেই রস সংগ্রহের জন্য খেজুর গাছ কাটায় (পরিচর্যা) ব্যস্ত সময় পার করছেন বাঘার গাছিরা। গাছ কাটার ১০-১২ দিন পর থেকেই শুরু হবে রস সংগ্রহ।উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, জমির আইলে সারি সারি খেজুর গাছের সমারোহ। এসব গাছের যত্ন, রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ ঘিরে এখন চলছে প্রস্তুতির আমেজ।বাজুবাঘা ইউনিয়নের নওটিকা গ্রামের মহাতাব আলীর খেজুর গাছ আছে ৩০টি। বর্তমানে তিনি রস সংগ্রহের জন্য গাছের আগা ঝোড়া, চাঁচ দেওয়া ও খুচ পাতারি হানতে ব্যস্ত।মহাতাব আলীর ছেলে আবু বক্কর জানান, শীত মৌসুমের প্রায় চার মাস তাদের পরিবার খেজুরের গুড় ও পাটালি তৈরি করে। তবে আবু বক্কর এই ঐতিহ্যবাহী পেশাকে আধুনিক রূপ দিয়েছেন। অনলাইনে নির্ভেজাল খেজুরের গুড় বিক্রি করে তিনি পেয়েছেন ব্যাপক সাড়া।তিনি বলেন, ‘আমার বুদ্ধি হওয়া বয়স থেকে দেখছি বাবা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে গুড় বিক্রি করেন। আমি বসে না থেকে অনলাইনে এই গুড় বিক্রি করার সিদ্ধান্ত নিই। কোন প্রকার ভেজাল ছাড়াই গুড় বিক্রি করায় মানুষ আমার ওপর আস্থা রাখছে।’স্থানীয়দের মতে, বাঘার খেজুরের রস ও গুড় শুধু স্থানীয় নয়, দেশব্যাপী জনপ্রিয়। শীত এলেই এখানকার গুড়ের চাহিদা থাকে তুঙ্গে। এবছরও সেই ঐতিহ্য ধরে রাখতে জোর প্রস্তুতি চলছে গাছিদের ঘরে ঘরে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী
বরগুনায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড রুপদন গ্রামের প্রয়াত শিক্ষক ক্ষিতীশ চন্দ্র মন্ডল এর বসত বাড়িসহ প্রাই ৩ শত Read more

নওগাঁয় ইসলামি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষকদের মানববন্ধন
নওগাঁয় ইসলামি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষকদের মানববন্ধন

ইসলামি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প’ দ্রুত অনুমোদন Read more

আদিবাসী পল্লিতে রাস্তা মেরামতে এগিয়ে এল জামায়াতের নেতাকর্মীরা
আদিবাসী পল্লিতে রাস্তা মেরামতে এগিয়ে এল জামায়াতের নেতাকর্মীরা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উমার ইউনিয়ন শাখার আয়োজনে আদিবাসীদের চলাচলের সুবিধার্থে কাঁচা রাস্তা সংস্কার কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ Read more

চকরিয়ায় এক রাতে ব্যবসায়ী ও অটোরিকশাচালক খুন
চকরিয়ায় এক রাতে ব্যবসায়ী ও অটোরিকশাচালক খুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ও সকালে এ Read more

ছাত্রদল-এনসিপিসহ ৩ সংগঠনের সমাবেশ আজ, ঢাকায় চলাচলে বিধিনিষেধ
ছাত্রদল-এনসিপিসহ ৩ সংগঠনের সমাবেশ আজ, ঢাকায় চলাচলে বিধিনিষেধ

রাজধানী ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ (রোববার)। এই সমাবেশকে Read more

গাজীপুরে পিলার ধসে শিশুর মর্মান্তিক মৃত্যু
গাজীপুরে পিলার ধসে শিশুর মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কাশিমপুরে খেলতে গিয়ে পিলার ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহানগরীর কাশিমপুরের ৬নং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন