ওয়েষ্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ করে ফ্রিজ জিতলেন যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দেলবার মোল্লা। সোনালী ব্যাংক ধলগ্রাম শাখা থেকে তিনি ফ্রিজটি গ্রহণ করেন। সোমবার (০৩ নভেম্বর) ধলগ্রাম শাখার ম্যানেজার মাহমুদ কবীর জানান, যে সকল রেমিটেন্স যোদ্ধারা আমাদের শাখায় বিদেশি অর্থ লেনদেন করেন তাদেরকে আমরা সম্মান করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় ডিজিএম স্যারের উপস্থিতিতে একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে দেলবার মোল্লা লটারিতে বিজয়ী হওয়ায় তাকে এই ফ্রিজটা হস্তান্তর করা হয়। সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস যশোর সাউথ এর ডিজিএম ইনচার্জ জাকির হোসেন জানান, আমরা বরাবরই যারা রেমিটেন্স যোদ্ধা বিশেষ করে বিদেশ থেকে দেশে পরিবারের জন্য অর্থ পাঠায় তাদেরকে আলাদাভাবে সম্মান ও শ্রদ্ধা করে থাকি। এবং তাদের পাশে সব সময় সোনালী ব্যাংক আছে এবং থাকবে।  দেলবার মোল্লা জানান, লটারিতে ফ্রিজ জিততে পেরে তিনি অনেক খুশি হয়েছেন। এমন ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করায় তিনি ব্যাংকের কর্মকর্তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে ৪৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এক Read more

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: নৃশংস ঘটনার নেপথ্যে কী ঘটেছিল?
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: নৃশংস ঘটনার নেপথ্যে কী ঘটেছিল?

গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩৮) নৃশংসভাবে হত্যা করেছে Read more

বেনাপোলে প্রিন্স হত্যার ২১ বছর পর ভগ্নিপতি মিজানসহ ৪ জনের কারাদণ্ড
বেনাপোলে প্রিন্স হত্যার ২১ বছর পর ভগ্নিপতি মিজানসহ ৪ জনের কারাদণ্ড

বেনাপোলের ভাড়ায় মোটরসাইকেল চালক সুজায়েতুজ্জামান প্রিন্সকে হত্যার ২১ বছর পর ভগ্নিপতি উদ্ভাবক মিজানুর রহমান মিজানসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও Read more

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদলের কর্মী নিহত
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদলের কর্মী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কলিম উদ্দিন (৩৩) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন শাখাওয়াত (৩২) নামে Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ-ইন করলো বিএসএফ
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ-ইন করলো বিএসএফ

পঞ্চগড়ে আবারও নারী পুরুষ শিশুসহ ২৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। মধ্যরাতে জেলার সদর উপজেলার শিংরোড এবং ঘাগড়া সীমান্ত দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন