দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের পর অবসরের ঘোষণা দিলেন স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা ফুল-ব্যাক জর্দি আলবা। ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন তিনি।২০২৩ সালে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে আলবা খেলেছেন নিয়মিতভাবেই। এই সময়ের মধ্যে তিনি করেছেন ১৪টি গোল ও ৩৮টি অ্যাসিস্ট।লিওনেল মেসি ও সার্জিও বুসকেটসের সঙ্গে জুটি বেঁধে ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ডের মতো দুটি গুরুত্বপূর্ণ শিরোপা। তার কয়েকদিন আগে অবসরের ঘোষণা দিয়েছেন বুসকেটসও। নিজের অবসরের বিষয়ে ইন্টার মায়ামির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আলবা বলেন, ‘অনেক ভেবে-চিন্তেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মনে হচ্ছে, এখনই সময় নতুন একটি অধ্যায় শুরু করার এবং পরিবারকে পুরোপুরি সময় দেওয়ার।ইন্টার মায়ামিতে আমার সময়টা অসাধারণ কেটেছে, ক্লাব ও সমর্থকদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এখন লক্ষ্য মৌসুমটা সেরা উপায়ে শেষ করা এবং প্লে-অফে সর্বোচ্চটা দেওয়া।’ স্প্যানিশ এই ডিফেন্ডার ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের অংশ ছিলেন। ভ্যালেন্সিয়া থেকে উঠে এসে বার্সেলোনায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন তিনি।কাতালান ক্লাবের জার্সিতে জিতেছেন ছয়টি লা লিগা, পাঁচটি কোপা দেল রে, একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও একটি ফিফা ক্লাব বিশ্বকাপ।আন্তর্জাতিক অঙ্গনেও সমান সফল ছিলেন আলবা। স্পেনের হয়ে জিতেছেন ২০১২ সালের উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০২২–২৩ উয়েফা নেশনস লিগ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Hacked by CoupDeGrace
Hacked by CoupDeGrace

Hacked by CoupDeGraceGreetz:Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

ড্রামের মধ্যে পাচার হচ্ছিলো গাঁজা
ড্রামের মধ্যে পাচার হচ্ছিলো গাঁজা

প্লাষ্টিকের ড্রামের মধ্যে অভিনব পন্থায় ১০ কেজি গাঁজা পাচারের সময় পুলিশের হাতে মাদক সম্রাট গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের Read more

নবাবগঞ্জে ফলন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নবাবগঞ্জে ফলন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের শিবপুরে রায়ার ক্রপ সাইন্স কর্তৃক আয়োজিত হাইব্রিড ভুট্টা-বীজ ডিকাল্ব ৯২১৭ এর ফলন প্রতিযোগিতার আয়োজন করা Read more

জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন: আলী রীয়াজ
জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন: আলী রীয়াজ

ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে আগামী Read more

রামুতে টপ সয়েল কেটে বিক্রির সময় এস্কেভেটর-ট্রাক জব্দ
রামুতে টপ সয়েল কেটে বিক্রির সময় এস্কেভেটর-ট্রাক জব্দ

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে একটি এস্কেভেটর ও একটি ড্রাম ট্রাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন