টানা কয়েক মাস ধরে উচ্চ পর্যায়ে অবস্থান করার পর কিছুটা কমেছে সবজির দাম। কয়েকদিন আগে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে থাকলেও বর্তমানে কমে ৫০ থেকে ৮০ টাকার ঘরে নেমে এসেছে। বিক্রেতারা বলছেন, নতুন সবজি বাজারে আসতে শুরু করায় দমে কমেছে, শীতকালীন নতুন সবজি বাজারে উঠলে এ দাম আরও কমে আসবে।শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ঢেঁড়শ প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙে প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৫০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, শিম প্রতি কেজি ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, ফুলকপি প্রতি পিস (ছোট) ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস (ছোট) ৫০ টাকা, মূলা প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কচু প্রতি কেজি ৫০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা এবং আলু প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর কাঁচা বাজারে বাজার করতে আসা এক বেসরকারি চাকরিজীবী বলেন, গত চার মাস ধরে সবজির দাম অতিরিক্ত বেশি যাচ্ছিল, সে সময় বলতে গেলে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিল না। সেই তুলনায় এখন বাজারে সবজির দাম কিছুটা কমেছে। বাজার করার সময় আজ দেখলাম বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে, তবে কিছু কিছু সবজি এখনো ১০০ টাকা রয়ে গেছে।একই বিষয়ে বাজারের একজন সবজি বিক্রেতা বলেন, আগের তুলনায় সবজির দাম কমেছে। বাজারে নতুন সবজি উঠতে শুরু করেছে এবং প্রচুর সরবরাহ আছে। ফলে বাজারে আগের তুলনায় দাম কমে এসেছে। সামনে শীত আসছে, নতুন আরও সবজি বাজারে উঠবে। ফলে সামনে সবজির দাম আরো কমে যাবে। বর্তমান বাজারে ৫০ থেকে ৬০ টাকার সবজি বেশি রয়েছে। এছাড়া, কিছু কিছু সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ঘুষ চাওয়া সেই এসআইকে বরখাস্ত
নাটোরে ঘুষ চাওয়া সেই এসআইকে বরখাস্ত

নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন। প্রবাসী নামে দায়েরকৃত একটি মারামারির মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার Read more

বেনাপোল স্থলবন্দরে মাশুল বৃদ্ধি: ব্যবসায়ীদের ক্ষোভ
বেনাপোল স্থলবন্দরে মাশুল বৃদ্ধি: ব্যবসায়ীদের ক্ষোভ

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সেবা মাশুলের হার ৫ শতাংশ বাড়ানো হয়েছে। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল, মাশুলের পরিমাণ আগের চেয়ে Read more

যমজ সন্তান জন্ম দেওয়ায় বিদেশ থেকে ফোনে তালাক!
যমজ সন্তান জন্ম দেওয়ায় বিদেশ থেকে ফোনে তালাক!

কুমিল্লার বুড়িচং উপজেলায় যমজ সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী স্বামী Read more

রাবার কারখানার কর্মকর্তাকে গুলি করে ৫ লাখ টাকা লুট
রাবার কারখানার কর্মকর্তাকে গুলি করে ৫ লাখ টাকা লুট

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাজী রাবার প্রসেসিং প্লান্টেশন অফিসার ইনচার্জকে গুলি করে ৫ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় গুলিবিদ্ধ শামিম Read more

চট্টগ্রামের চন্দনাইশে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান
চট্টগ্রামের চন্দনাইশে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে জাহানারা-মোনাফ ফাউন্ডেশন'র পৃষ্ঠপোষকতায় চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম'র আয়োজনে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা Read more

থুথু নিক্ষেপ নিয়ে সিটি ও ড্যাফোডিল শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতি ৩০ কোটি টাকা
থুথু নিক্ষেপ নিয়ে সিটি ও ড্যাফোডিল শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতি ৩০ কোটি টাকা

সাভারের আশুলিয়ায় থুথু নিক্ষেপকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামলেও এখনও থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়ার সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন