গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতাখামাইর মাজারের পাশের সড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় একজন ডাকাত নিহত হয়েছেন এবং চারজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এ ঘটনাটি ঘটে।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, সময়ের কন্ঠস্বরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের বেলায় সিএনজি ও পিকআপ গাড়িকে আটক করে ডাকাতরা লুটপাট চালান। এ সময় পথচারী ও অন্যান্য গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গাড়িগুলো এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে।একপর্যায়ে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ডাকাত গুরুতর আহত হন। তাকে রাতেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। নিহত ডাকাত হলেন- কুমিল্লা জেলায় হাবিবুর রহমান ছেলে আরিফ হোসেন (২২)।এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতাখামাইর এলাকা থেকে চারজনকে আটক করেছে। তারা হলেন- শাকিল (২৫), রিপন মিয়া (১৯), তাহসিম মিয়া (১৮), আবুল কালাম (২৭)। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ৪ জন ডাকাতকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুল্ক কমানোর প্রস্তাব দিল ভারত, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে
শুল্ক কমানোর প্রস্তাব দিল ভারত, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। তবে দিল্লির কয়েক বছর আগে Read more

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার Read more

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কাল সংহতি সমাবেশ ঢাবি শিক্ষার্থীদের
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কাল সংহতি সমাবেশ ঢাবি শিক্ষার্থীদের

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সারাদেশে সংহতি সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) Read more

ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল Read more

শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের
শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও কফিন মিছিল করবে জুলাই ঐক্য। ওসমান Read more

চার দিনে ইসিতে ৪৬৯টি আপিল
চার দিনে ইসিতে ৪৬৯টি আপিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৭৪টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন