সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানী (৪৫) নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।রবিবার (০৫ অক্টোবর) দুপুরে নিহতের ছোট ভাই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা. মো. দ্বীন ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাবুক শহরের প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফরহাদ হাসান সানী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের মরহুম দুলাল মিয়ার ছেলে।নিহতের চাচাত ভাই মেহেদী হাসান রাকিব জানান, শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৯টার দিকে ফরহাদ হাসান সানী ও তার ছোট ভাই রিটনসহ আরও একজন কোম্পানির ডিউটি শেষ করে প্রাইভেটকার চালিয়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ রাস্তার মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সাথে সজোরে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়েমুচকে যায়। এতে ফরহাদ হাসান সানী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহরের প্রিন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতের ছোট ভাই ডা. মো. দ্বীন ইসলাম মিঠু বলেন, ‘আমার বড় ভাই দীর্ঘ ২২ বছর যাবত সৌদি আরবে থাকতেন। আমার মা-বাবা বেঁচে নেই। আমাদের পরিবারে তিনিই বড় ছিলেন। দুতাবাসে যোগাযোগ করে তার লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাংনীতে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ
গাংনীতে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিষ্ট্রার নাইমা ইসলামের বিরুদ্ধে ঘুষ দূর্নীতি ও হয়রানীর অভিযোগ উঠেছে। নিয়োগের পর প্রথম কর্মস্থল হিসেবে যোগদানের Read more

চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে নির্মমভাবে খুন হয়েছেন এক পোশাকশ্রমিক নারী। নিহতের নাম চাঁদনী খাতুন Read more

পাবিপ্রবিতে রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
পাবিপ্রবিতে রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশন’ নামে একটি অরাজনৈতিক ও সংস্কৃতিনির্ভর সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।বুধবার (৭ মে) Read more

কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি
কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি

জেন-জিদের ব্যাপক বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালে নতুন প্রধানমন্ত্রীর খোঁজ চলছে। এরমধ্যে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে Read more

হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান
হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান

অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া ক্ষোভ এখন ইরানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। লাগামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার ভয়াবহ Read more

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে: উপদেষ্টা সালেহউদ্দিন
কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে: উপদেষ্টা সালেহউদ্দিন

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগ’ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।রবিবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন