রাজশাহীর পুঠিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষকে। প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও কবে নাগাদ নতুন ইউএনও যোগদান করবেন, সেটি জানে না কেউই।গত ২৬ আগস্ট প্রেষণ শিক্ষা ছুটি মঞ্জুর হওয়ায় ইউএনওকে ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সংযুক্ত করা হয়। আদেশ অনুযায়ী ২৮ আগস্ট তিনি উপজেলা সহকারী কমিশনারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ঢাকায় রওনা হন। এরপর থেকে এই পদে কেউ যোগদান না করায় সাধারণ মানুষদের নাগরিক সেবা বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত তার নিজ দায়িত্বের পাশাপাশি কিছু প্রশাসনিক কাজ চালাচ্ছেন, তবে জন্ম, মৃত্যু নিবন্ধন ও এনআইডি সংশোধন সংক্রান্ত সেবা দেওয়ার জন্য তার কাছে প্রয়োজনীয় আইডি ও পাসওয়ার্ড নেই।স্থানীয়রা জানান, ইউএনও কার্যালয়ে এসে নাগরিক সেবা না পাওয়ায় হতাশা দেখা দিয়েছে। ধোপাপাড়া গ্রামের মাহবুবুর রহমান বলেন, আমার বোনের জন্ম নিবন্ধনে সমস্যা হয়েছে। খুব জরুরিভাবে সংশোধন করা প্রয়োজন। গত ২০ দিন ধরে এখানে আসছি, কিন্তু সংশোধন করার কেউ নেই। অনলাইনে একটি নাম আসে, প্রিন্ট কপিতে অন্য নাম। কি করব বুঝতে পারছি না।উপজেলার বাসুপাড়া এলাকার এক পরিবারও একই সমস্যার মুখোমুখি। তাদের বিদেশে থাকা সদস্যের পাসপোর্ট নবায়নের জন্য জরুরি ভিত্তিতে ডিজিটাল জন্ম নিবন্ধন প্রয়োজন। তারা জানান, ‘জন্ম নিবন্ধন ডিজিটাল করতে না পারলে বিদেশ থেকে ফিরে আসতে হবে। বিষয়টি নিয়ে আমরা খুব টেনশনে আছি।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন বা এনআইডি সংশোধনের সেবা দেওয়ার জন্য আমার কাছে আইডি বা পাসওয়ার্ড নেই। উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তা সরবরাহ করে, তবেই সেবা দেওয়া সম্ভব।স্থানীয়রা দাবি করছেন, ইউএনও পদ দীর্ঘদিন শূন্য থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। দ্রুত নতুন ইউএনও নিয়োগ না হলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে বলে তারা আশঙ্কা করছেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবন্তিকার মৃত বাবাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, বিস্মিত মা
অবন্তিকার মৃত বাবাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, বিস্মিত মা

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত বাবাকে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও Read more

আবারও দাম বাড়ল স্বর্ণের
আবারও দাম বাড়ল স্বর্ণের

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য Read more

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল Read more

১৬ অক্টোবর হতে পারে এইচএসসির ফল প্রকাশ
১৬ অক্টোবর হতে পারে এইচএসসির ফল প্রকাশ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হতে পারে। এ তারিখ চূড়ান্ত করে ১১টি শিক্ষা Read more

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ

এক দফা এক দাবি শ্লোগানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ Read more

গাজীপুরে অপারেশন থিয়েটার রোগীর চিৎকার, থাপ্পড় দিল চিকিৎসক!
গাজীপুরে অপারেশন থিয়েটার রোগীর চিৎকার, থাপ্পড় দিল চিকিৎসক!

গাজীপুরে অপারেশন থিয়েটারে চিৎকার করায় এক রোগীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। বেসরকারি হাসপাতাল কে.কে হসপিটাল ও ডায়গনেস্টিক সেন্টারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন