ইরানের ওপর জাতিসংঘের ব্যাপক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার মধ্যেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য একটি বড় চুক্তি সই করেছে তেহরান-মস্কো। চুক্তির আওতায় চারটি পারমাণবিক স্থাপনা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৩ লাখ ৪ হাজার কোটি টাকার বেশি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মস্কোতে ইরান হরমুজ কোম্পানি ও রাশিয়ার রোসাটম প্রজেক্ট কোম্পানির মধ্যে এই চুক্তিটি সই হয়। এর আওতায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সেরিক উপকূলীয় শহরে তৃতীয় প্রজন্মের চারটি উন্নতমানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে।হরমুজ কোম্পানির পক্ষে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রতিনিধিত্বকারী নাসের মানসুর শারিফলু এবং রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান আরইপি কোম্পানির পক্ষ থেকে দিমিত্রি শিগানভ এই ২৫ বিলিয়ন ডলারের চুক্তিতে সই করেন। এ সময় রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জলালি উপস্থিত ছিলেন।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়, চুক্তির আওতায় থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মাণ হলে প্রতিটির ক্ষমতা হবে এক হাজার ২৫৫ মেগাওয়াট। তবে এই চুক্তির সময়সীমা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশিত হয়নি।এর আগে ইরানের সঙ্গে ২০১৫ সালের একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি করে ইউরোপীয় পক্ষগুলো। চুক্তির অধীনে ইরানের প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগে গত মাসে নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি।শুক্রবার নিরাপত্তা পরিষদের অধিবেশনে চীন এবং রাশিয়া এ নিয়ে আলোচনার জন্য আরও অর্ধ বছর সময় দেয়ার জন্য একটি খসড়া প্রস্তাব পেশ করে, তবে এটি পাস হওয়ার সম্ভাবনা কম। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। তবে এই অভিযোগ তীব্রভাবে অস্বীকার করে আসছে তেহরান।১৯৯৩ সালে প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি চুক্তি সই করেছিল ইরান, যার মাধ্যমে বুশেহর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে দেশটি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান বিধ্বস্তে আহতদের রক্ত দিতে চান মৌসুমী
বিমান বিধ্বস্তে আহতদের রক্ত দিতে চান মৌসুমী

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ Read more

চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১
চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা Read more

ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি
ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি

ময়মনসিংহের ভালুকায় চেতনানাশক খাইয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা Read more

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে অবস্থান কর্মসূচি Read more

কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় অভিযান চালিয়ে দুই দালাল আটক
কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় অভিযান চালিয়ে দুই দালাল আটক

ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দালালচক্রের দৌরাত্ম্য ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন নিজেই সরেজমিনে অভিযান চালিয়ে দুই Read more

আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। এর আগে মঙ্গলবার ইসরায়েল দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন