অবরুদ্ধ গাজার দিকে যাওয়া ত্রাণবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার ৩৯টি জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। এরফলে আর মাত্র ১টি জাহাজ এখনো গাজার দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা। আটক করা জাহাজগুলোয় পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ প্রায় ৫০০ অধিকারকর্মী ছিলেন।বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে জাহাজগুলোর ওপর হামলে পড়ে ইসরায়েলি নৌ কমান্ডোরা। তারা জাহাজগুলোতে উঠে অধিকারকর্মীদের আটক করা শুরু করে।জাহাজে লাগানো ক্যামেরার লাইভ ফিডে দেখা গেছে, ইসরায়েলি কমান্ডোরা অস্ত্রসস্ত্র নিয়ে জাহাজে উঠছেন। ওই সময় জাহাজের যাত্রীরা হাত উপরের দিকে তুলে রেখেছিলেন।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে গ্রেটা থুনবার্গ তার জাহাজের এক কোণায় বসে আছেন। ওই সময় তাকে ঘিরে রেখেছিল ইসরায়েলি সেনাবাহিনী। গ্রেটা ও তার সঙ্গীরা সুস্থ আছে বলেও জানায় দখলদারদের পররাষ্ট্র মন্ত্রণালয়।৪০টিরও বেশি জাহাজে খাবার ও ওষুধ নিয়ে আগস্টের শেষ দিক থেকে গাজার দিকে রওনা দেন এসব অধিকারকর্মী। তাদের সঙ্গে আইনজীবীরাও ছিলেন।তাদের লক্ষ্য ছিল গাজা উপকূলে দখলদার ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা। তবে গাজার কাছাকাছি আসার পর গতকাল রাত থেকে জাহাজগুলো আটক করা শুরু করে ইসরায়েলি নৌবাহিনী।যাত্রা শুরুর পর এসব জাহাজের নিরাপত্তার জন্য নিজেদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছিল স্পেন ও ইতালি। এছাড়া ড্রোন দিয়ে সহায়তা করছিল তুরস্ক। কিন্তু ইসরায়েলি সেনারা ফ্লোটিলার জাহাজরগুলো আটকের সময় এ দেশগুলোর নৌবাহিনীর জাহাজ ছিল না।তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজ আটকের ঘটনার নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে ফ্লোটিলার ওপর হামলা ‘সন্ত্রাসী হামলা’।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদেরইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন Read more

পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের Read more

ঈদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প-মেলানিয়া
ঈদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প-মেলানিয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম আমেরিকানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।ট্রাম্প এক বিবৃতিতে বলেন, Read more

উপকূলবাসীর ৪ কোটি ৮৬ লাখ টাকার স্বপ্নের প্রকল্প সমুদ্রে গর্ভে বিলীন
উপকূলবাসীর ৪ কোটি ৮৬ লাখ টাকার স্বপ্নের প্রকল্প সমুদ্রে গর্ভে বিলীন

পটুয়াখালীর কুয়াকাটার উপকূলবাসীর স্বপ্নের প্রকল্প মেরিন ড্রাইভ শুভ উদ্বোধনের আগেই ঢেউয়ের ঝাপটায় বিলীন হয়ে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে ৪ Read more

বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!

দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে Read more

সামিউনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের
সামিউনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের

ছোট লক্ষ্যও কঠিন করে তুলেছিল টপ অর্ডার ব্যর্থতা। তবে নিচের সারির ব্যাটার সামিউন বশিরের দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন