ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলতে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শুক্রবার (১৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিবৃতিতে বলা হয়, বিসিবি ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মতে, জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।তবে সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুধু প্রথমটিতেই মোস্তাফিজকে পাওয়া যাবে।অর্থাৎ আরব-আমিরাতের বিপক্ষে এক ম্যাচ থেলেই ভারতের উদ্দেশে উড়াল দেবেন এই বাহাতি পেসার।এর আগে গত ১৪ মে জানা যায়, দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে আসরের বাকি সময় মাঠে দেখা যাবে দ্য ফিজকে।আইপিএলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই মৌসুম আইপিএলে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ২০২২ সালে ৮ ম্যাচে আটের কম ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে ২০২৩ সালে মাত্র ২ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ২ ম্যাচে ৭ ওভারে ৭৯ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। সব মিলিয়ে আইপিএলে ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন ‘কাটার মাস্টার’।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিধ্বস্ত গাজা সফরে গেলেন নেতানিয়াহু
যুদ্ধবিধ্বস্ত গাজা সফরে গেলেন নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজায় বিরল সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি এ সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয়। Read more

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা Read more

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে আসছে বড় ধরনের পরিবর্তন
দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে আসছে বড় ধরনের পরিবর্তন

দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশের মতো সব দলের প্রতীক না Read more

বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা
বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

এক দিনের বিরতির পর আবারও শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্বের উত্তেজনা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান Read more

কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু
কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

কুষ্টিয়ায় কারাগারে শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত Read more

টেলিকম নীতিমালায় গুরুতর সমস্যা রয়েছে, প্রণয়ন সমীচীন হবে না: ফখরুল
টেলিকম নীতিমালায় গুরুতর সমস্যা রয়েছে, প্রণয়ন সমীচীন হবে না: ফখরুল

টেলিকম নেটওয়ার্ক নীতিমালার খসড়ায় গুরুতর সমস্যা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এই নীতিমালা প্রণয়ন করা সমীচীন হবে না বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন