চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ, চাবুক, কুড়াল, মুঠোফোন ও বিভিন্ন সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলাধীন খিরাম আর্মি ক্যাম্প কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানের কমান্ডার ছিলেন বিএ-৯০০১ মেজর সাইফুর রহমান তুর্জো এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিজেও-৫২৬৪১ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আতিকুর রহমান।সেনা সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা খোরশেদুল আলমের পুত্র মোঃ ইরফান (বর্তমান চেয়ারম্যান অহিদুল আলমের ভাতিজা) এবং মোহাম্মদ শফি আলমের পুত্র মোঃ আব্দুল হালিম প্রকাশ ইমনের ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ ইরফানের ঘরে তল্লাশি করে কিছু পাওয়া না গেলেও আব্দুল হালিম প্রকাশ ইমনের ঘর থেকে ১টি রাইফেল, ৩টি রাইফেল অ্যামুনিশন, ৬টি পিস্তলের অ্যামুনিশন, ৭টি বন্দুকের কার্তুজ, ১১টি ব্ল্যাংক কার্তুজ, ১৬টি মোবাইল, ১টি চাইনিজ কুড়াল, ২টি পাহাড়ি দা, ৭টি চাকু (ছোট/বড়), ১টি চেইন এবং ব্যবহৃত ইয়াবা, মদ, গাজা উদ্ধার করা হয়।আটক আব্দুল হালিম প্রকাশ ইমন এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আতিকুর রহমানের মাধ্যমে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে বলে জানা যায়।সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, আসামি বর্তমানে লক্ষীছড়ি জোনের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান সেনাবাহিনী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাসুমা জান্নাত স্ট্যান্ড রিলিজ, কর্ণফুলীর নতুন ইউএনও নাছরীন আক্তার
মাসুমা জান্নাত স্ট্যান্ড রিলিজ, কর্ণফুলীর নতুন ইউএনও নাছরীন আক্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতকে স্ট্যান্ড রিলিজ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি Read more

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহর এবং সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে Read more

১৯ আগস্ট: নামাজের সময়সূচি
১৯ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ইংরেজি, ৪ ভাদ্র ১৪৩২ বাংলা, ২৪ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

শ্যামলীতে ডিপিডিসির সংস্কার কাজে ‘চা-নাস্তার’ নামে টাকা আদায়, মই পড়ে আহত ১
শ্যামলীতে ডিপিডিসির সংস্কার কাজে ‘চা-নাস্তার’ নামে টাকা আদায়, মই পড়ে আহত ১

বিদ্যুতের জরুরি সংস্কার কাজের নামে অসম্পূর্ণ ও অপরিকল্পিত কাজে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর শ্যামলী পিসিকালচার সোসাইটি এলাকার বাসিন্দারা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন Read more

দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী
দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী

পবিত্র ঈদুল ফিতর মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। আর এই আনন্দযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দিনাজপুরের বিরামপুরে অতন্দ্র প্রহরীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন